- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বক্সিং ফেডারেশন ভেঙে অ্যাডহক কমিটি গঠন করল আইওএ । আইনি পথে মোকাবিলা, জানালো ফেডারেশন
কয়েকবছর ধরেই ভারতীয় বক্সিং ফেডারেশনে ডামাডোল চলছিল। নিয়ম বহির্ভূতভাবে কাজ করার অভিযোগ উঠেছিল । এবার বক্সিং ফেডারেশনে বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করল ভারতীয় অলিম্পিক সংস্থা।ভেঙে দেওয়া হয়েছে ফেডারেশনকে। গড়া হয়েছে অ্যাডহক কমিটি।
ভারতীয় বক্সিং ফেডারেশনের প্রশাসনিক বিষয়গুলি দীর্ঘদিন ধরেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল ভারতীয় অলিম্পিক কাউন্সিল করে আসছিল। ২ ফেব্রুয়ারির আগে ভারতীয় বক্সিং ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নিজেদের মধ্যে মতানৈক্যের কারণে এখনও সেই নির্বাচন করে উঠতে পারেনি ভারতীয় বক্সিং ফেডারেশন। নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ফেডারেশনের মধ্যে অচলাবস্তা দেখা দিয়েছে।
এই ডামাডোলের মাঝে বক্সিং ফেডারশনের ওপর হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। সেই অধিকার ভারতীয় অলিম্পিক সংস্থার রয়েছে। বক্সিং ফেডারেশনকে ভেঙে দিয়ে ৫ সদস্যের একটা অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ভারতীয় বক্সিং ফেডারেশনে দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করবে। ঝাড়খণ্ডের ক্রীড়া প্রশাসক মধুকান্ত পাঠককে অ্যাডহক কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। হিমাচল প্রদেশের ক্রীড়া প্রশাসক রাজেশ ভান্ডারি হয়েছেন ভাইস–চেয়ারম্যান। আইওএ দ্বারা গঠিত অ্যাডহক প্যানেলের অন্য তিন সদস্য হলেন ডিপি ভাট, প্রাক্তন বক্সার শিব থাপা এবং বীরেন্দ্র সিং ঠাকুর।
ভারতীয় অলিম্পিক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘ভারতীয় বক্সিং ফেডারেশনের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বক্সিং ফেডারেশনের ব্যাপারে উত্থাপিত অভিযোগগুলি সমাধানের জন্য অ্যাডহক কমিটির অবিলম্বে পদক্ষেপ নেবে এবং ভারতীয় বক্সারদের আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা নিশ্চিত করবে।’ প্যারিস অলিম্পিকে বক্সারা প্রত্যাশামতো ফল করতে পারেননি। তারপর থেকেই ডামাডোল মাথাচাড়া দিয়ে উঠেছে।
অলিম্পিক কমিটির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারতীয় বক্সিং ফেডারেশন । এবিষয়ে বিএফআইয়ের দুবারের প্রধান অজয় সিং সংবাদমাধ্যমে বলেছেন, এটা কমিটির একতরফা সিদ্ধান্ত । বক্সিং ফেডারেশন ভেঙে অ্যাডহক কমিটি গড়ার বিষয়ে তাদের আগাম জানানো হয়নি । সংগঠনের নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন তারা । পাশাপাশি অলিম্পিক কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি ।
❤ Support Us








