- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১০, ২০২৩
দেশের ৭৫০ ছাত্রীর তৈরি কৃত্রিম উপগ্রহ নিয়ে ইসরোর নতুন রকেটের মহাকাশ যাত্রা
চিত্র: ইসরো টুইটার
মহাকাশে আরও তিন খানা কৃত্রিম উপগ্রহ পাঠাল ইসরো। গত বছরের আগষ্ট মাসের রকেট উৎক্ষেপণের ব্যর্থতার পর এ নিয়ে দ্বিতীয় বার মহাকাশে রকেট প্রেরণ করল ভারতের একমাত্র সরকারি মহাকাশ গবেষণা সংস্থাটি।
SSLV-D2/EOS-07 Mission is accomplished successfully.
SSLV-D2 placed EOS-07, Janus-1, and AzaadiSAT-2 into their intended orbits.
— ISRO (@isro) February 10, 2023
শুক্রবার সকাল ৯ টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে নতুন একটি রকেট মহাকাশে পাঠানো হয়। নতুন রকেটের নাম এসএসএলভি ডি-২। ইসরোর বিজ্ঞানীরা জানাচ্ছেন, তিনটি ক্ষুদ্রাতিক্ষুদ্র কৃত্রিম উপগ্রহ সঙ্গে পাঠানো হয়ছে। উৎক্ষেপনের প্রায় ১৫ মিনিটের মধ্যে উপগ্রহগুলিকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয়েছে নতুন রকেটটি। এদিন নিজেদের টুইটার হ্যান্ডেলেও উৎক্ষেপনের মুহুর্তের ভিডিও পোস্ট করেছে মহাকাশ গবেষণা সংস্থা।
সংস্থা সূত্রে খবর, নতুন রকেটটির সঙ্গে তিনটি যে উপগ্রহ পাঠানো হয়েছে তার মধ্যে একটি ইসরোর নিজস্ব। নাম ইওএস-০৭। আরএকটি মার্কিন সংস্থা আন্তারিসের। নাম জানুস-১। আর অপরটি হল ভারতের চেন্নাইইয়ের স্টার্ট আপ সংস্থা স্পেসকিডজের আজাদি-স্যাট-২, যেটি দেশের ৭৫০ জন ছাত্রীর সমবেত প্রচেষ্টায় তৈরি। ওজন মাত্র ৮.৭ গ্রাম।
সামগ্রিকভাবে এবারের মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণে ব্যয় হ্রাস করেছে ইসরো। সংস্থার বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রয়োজনের ভিত্তিতে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করা হয়েছে। তাদের দাবি, অন্যান্য কৃত্রিম উপগ্রহের তুলনায় এবারে রকেট উৎক্ষেপণে খরচ কম হয়েছে। ন্যূনতম ব্যয়ে মহাকাশ সম্পর্কিত তথ্য সংগ্রহের ক্ষেত্রে পথ দেখাবে নতুন মহাকাশযান, আশা করছেন মহাকাশ গবেষকরা ।
❤ Support Us







