- কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স দে । শ
- সেপ্টেম্বর ২৯, ২০২৩
লেখাপড়ায় এগিয়ে কলকাতা, প্রথম দশে যাদবপুর বিদ্যাপীঠ, সেরার তালিকায় কলকাতার বহু স্কুল
দেশের স্কুল শিক্ষায় কলকাতার বড় সাফল্য। জ্ঞানের পীঠস্থান কলকাতা। স্বাধীনতার আগে থেকেই স্কুল শিক্ষায় কলকাতা অগ্রগণ্য। দেশের শিক্ষাক্ষেত্রে আবারও নাম উজ্জ্বল হল কলকাতার। বিশেষ করে স্কুলশিক্ষার বিষয়ে দেশের অনেক রাজ্যের থেকেই অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতার বহু স্কুল। বার্ষিক এজুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র্যাংকিং ২০২৩-২৪ প্রকাশিত হয়েছে। সেই তালিকাতেই রয়েছে কলকাতার বহু স্কুলের নাম।
এই তালিকার অনেকটাই কলকাতার বহু বেসরকারি নামী স্কুল দখল করে রেখেছে। তবে সরকারি স্কুল যে একেবারে তালিকায় নেই, সেটা নয়। তালিকায় কলকাতার বেশ কয়েকটি সরকারি স্কুলও আছে। যে সমস্ত ক্ষেত্রে কলকাতার স্কুল এগিয়ে রয়েছে এবার সেই প্রসঙ্গে আসা যাক।
রাজ্য সরকারি স্কুলের মধ্যে সেরা দশের তালিকায় অষ্টম স্থানে রয়েছে কলকাতার সরকারি সাহায্য প্রাপ্ত যাদবপুর বিদ্যাপীঠ। এটি নিঃসন্দেহে রাজ্যের শিক্ষার ক্ষেত্রে একটি বড় প্রাপ্তি। তবে এছাড়াও আরও বেশ কয়েকটি স্কুল রয়েছে নানা বিভাগের তালিকায়।
ছেলেদের দিবা বিভাগের স্কুলের সেরার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিড়লা হাই স্কুল। ষষ্ঠ স্থানে ডন বসকো, পার্কসার্কাস। সপ্তমে হাওড়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ। মেয়েদের দিবা বিভাগের স্কুলের মধ্যেও রয়েছে কলকাতার দু’টি স্কুল, এর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে মডার্ন হাই স্কুল ফর গার্লস, দশম স্থানে রয়েছে সুশীলা বিড়লা গার্লস স্কুল।
ভিন্টেজ বয়েজ ডে স্কুলের তালিকায় রয়েছে কলকাতার তিনটি স্কুল, এর মধ্যে তৃতীয়, চতুর্থ ও দশম স্থানে রয়েছে যথাক্রমে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল, লা মার্টিনিয়ার ফর বয়েজ এবং সেন্ট লরেন্স হাই স্কুল। ভিন্টেজ গার্লস ডে স্কুলের তালিকায় রয়েছে কলকাতার দু’টি স্কুল, এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে লা মার্টিনিয়ার ফর গার্লস এবং লরেটো হাউজ মিডলটন। এছাড়াও ফিলানথ্রপিক স্কুলের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ফিউচার হোপ স্কুল। কো-এড ডে স্কুলের তালিকায় প্রথম দশে কলকাতার কোনও স্কুল স্থান পায়নি। তবে প্রথম ১০০-র তালিকার মধ্যে ১৪টি কলকাতার স্কুল রয়েছে। আর কো-এড ডে কাম বোর্ডিং স্কুলের তালিকায় সেরা ১০০টি স্কুলের মধ্যে কলকাতার দু’টি স্কুল স্থান পেয়েছে।
❤ Support Us







