- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২৭, ২০২২
দেশের সেরা, কারমান কৌর থান্ডি। নজর এবার বিশ্ব টেনিস খেতাবে
সানিয়া মির্জার পর ভারতীয় মহিলা টেনিস তারকা হিসেবে কি বিশ্ব টেনিসে জায়গা করে নেবেন কারমান কৌর থান্ডি? অঙ্কিত রায়নাকে পেছনে ফেলে যেভাবে তিনি এগিয়ে চলেছেন, সেই সম্ভাবনা ক্রমশ তৈরি হচ্ছে। রবিবার কানাডার সাগুয়েনে ডব্লিউ৬০ আইটিএফ মহিলা টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশের এক নম্বরে উঠে এসেছেন কারমান। পেছনে ফেলে দিয়েছেন অঙ্কিতা রায়নাকে। কানাডা ডব্লিউ৬০ আইটিএফ প্রতিযোগিতার ফাইনালে কারমান কানাডার ক্যাথরিন সেবভকে ৩–৬, ৬–৪, ৬–৩ সেটে পরাজিত করেন।
কানাডায় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৯১ ধাপ ওপরে উঠে এসেছেন কারমান কৌর থান্ডি। এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিংয়ে তিনি পৌঁছেছেন ২১৭ নম্বর স্থানে। অন্যদিকে ১৩ ধাপ পিছিয়ে গেছেন অঙ্কিতা রায়না। তাঁর স্থান ২৯৭ নম্বরে। এর আগে কারমানের সেরা র্যাঙ্কিং ছিল ১৯৬। ২০১৮ সালে তিনি এই স্থানে পৌঁছেছিলেন। তারপর সেভাবে পারপরমেন্স করতে না পারায় র্যাঙ্কিংয়ে নেমে যান ২৪ বছর বয়সী এই ভারতীয় মহিলা টেনিস তারকা। কানাডার সাগুয়েনে এই জয় কারমানের টেনিস জীবনে তৃতীয় সিঙ্গলস খেতাব। আর এবছরের দ্বিতীয় খেতাব। এবছর জুন মাসে গুরগাঁতে ডব্লিউ২৫ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। জীবনের প্রথম সিঙ্গলস খেতাব জিতেছিলেন ২০১৮ সালে হংকংয়ে।
১৯৯৮ সালে ১৬ জুন দিল্লিতে জন্ম কারমানের। ৮ বছর বয়সে তিনি টেনিস খেলা শুরু করেন। ১০ বছর ধরে আদিত্য সচদেবের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন রজার ফেডেরারের ভক্ত কারমান। এখন তিনি চন্ডীগড়ের রাউন্ডগ্লাস টেনিস অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেন। একসময় খরচ সাপেক্ষ টেনিস খেলা কারমানের কাছে কঠিন হয়ে পড়েছিল। টেনিস কেরিয়ার গড়ে তোলা তাঁর কাছে সহজ ছিল না। কারমানের আর্থিক দুরাবস্থার কথা জানতে পেরে বিরাট কোহলি, মহেশ ভূপতিরা পাশে দাঁড়ান। বিরাট কোহলি ফাউন্ডেশনের সাহায্যে টেনিস কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন কারমান।
❤ Support Us







