Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১১, ২০২৫

কেরালায় দুবছর ধরে দলিত ক্রীড়াবিদের ওপর যৌন অত্যাচার। পাশবিক ঘটনায় অভিযুক্ত ৬০ । এখনো পর্যন্ত গ্রেফতার ১৫

আরম্ভ ওয়েব ডেস্ক
কেরালায় দুবছর ধরে দলিত ক্রীড়াবিদের ওপর যৌন অত্যাচার। পাশবিক ঘটনায় অভিযুক্ত ৬০ । এখনো পর্যন্ত গ্রেফতার ১৫

কেরালায় দলিত নাবালিকা যৌন অত্যাচার হাড়হিম করা ঘটনায় আরো ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ৬০ জন, দুবছর ধরে ওই খেলোয়াড়ের ওপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ । পাথানামথিট্টা জেলার দুটি থানায় পাঁচটি এফআইআর দায়ের হয় এই ঘটনায় । এপর্যন্ত পুলিশের হেফাজতে আছে ১৫ জন । দলিত ওই মহিলা ক্রীড়াবিদের অভিযোগ ১৩ বছর বয়স থেকে ক্রমাগত যৌন লালসার শিকার হয়েছেন । বর্তমানে তাঁর বয়স ১৮ ।

১৬ বছর বয়সে প্রথম যৌন অত্যাচারের শিকার হন এই ক্রীড়াবিদ । তারপর একটানা  স্কুলের সহপাঠী, পড়শি, কোচ কখনো বা আত্মীয়দের কাছে শারীরিক হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। শেষ পর্যন্ত শিশু কল্যাণ কমিটি পরিচালিত একটি কাউন্সিলিং-এ একথা প্রথম বলেন তিনি ।শিক্ষকেরা ওই দলিত কিশোরির আচরণের লক্ষনীয় পরিবর্তন সম্পর্কে প্যানেলকে জানায়। কমিটি পরে পুলিশকে জানালে, তদন্ত শুরু হয়। মহিলা পুলিশকর্মীরা নির্যাতিতার বক্তব্য রেকর্ড করে। তাঁর ওপর নিপীড়নের কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরাও। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে মেবাইল ট্রাক করে ৪০জন অভিযুক্তকে সনাক্ত করেছে পুলিশ । মোট ৬০ জন এই পাশবিক কান্ডে জড়িত বলে, এই কিশোরীর পক্ষে এআইআর দায়ের করা হয়েছে কেরলের পাথানামথিট্টার বিভিন্ন থানায় । তাদেরই কয়েকজনকে ইতিমধ্যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেরল পুলিশ। যেহেতু সদ্য যুবতী এই ক্রীড়াবিদ যখন যৌন অত্যাচারে শিকার হন তখন তার বয়স আঠেরোর নিচে, তাই তার অভিযোগ গুলির বিচার হবে পকসো আইনে। ক্রীড়াবিদ যেহেতু তফসিলি জাতি ভুক্ত, তাই অভিযুক্তদের বিরুদ্ধে তফশিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের ধারায় মামলা হবে।

পাথানামথিট্টার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি) সন্দেহ করছেন, জেলার বাইরের ব্যক্তিরাও এই মামলায় জড়িত থাকতে পারে। সিডব্লিউসি চেয়ারম্যানের মতে, মেয়েটি ১৩ বছর বয়স থেকে যৌন শোষণের শিকার হয়েছিল। যেহেতু এই ঘটনা মেয়েটিকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল, তাই আরও গভীরভাবে কাউন্সেলিং করবার প্রয়োজনে তাঁকে একজন মনোবিজ্ঞানীর কাছে রেফার করা হয়েছিল। সিডব্লিউসি আরও প্রকাশ করেছে যে সম্ভাব্য সন্দেহভাজনদের বেশ কয়েকটি ফোন নম্বর তার বাবার ফোনে সংরক্ষিত পাওয়া গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!