- প্রচ্ছদ রচনা
- মার্চ ২, ২০২২
ইউক্রেনের খারকিভ কার্যত রুশসেনার দখলে। হামলা অব্যাহত । দেশ ছাড়ছেন লাখ লাখ মানুষ।
পুতিনকে বাইডেনের হুমকি, রাশিয়া পূর্ব দিকে এগোলেই কঠোর জবাব দেবে আমেরিকা। পাশে থাকবে ন্যাটো ।
একদিকে ইউক্রেনের সঙ্গে দ্বিতীয়বার বৈঠকে বসার প্রস্তুতি, অন্যদিকে সীমান্তবর্তী প্রতিবেশির নানা শহরে তীব্র হামলা অব্যাহত রেখেছে পুতিনের মস্কো। গতকাল রাতে মুর্হূমুর্হূ বোমা আর ক্ষেপনাস্ত্রের আঘাতে খারকিভের নিরাপত্তা ব্যবস্থা তছনছ করে দেয় রুশ বাহিনী। ইউক্রেনের দ্বিতীয় বড় শহরটি কার্যত রাশিয়ার দখলে চলে গেছে। পুতিন তার জেদ আর অঙ্গীকার বজায় রাখতে দূঢ়প্রতিজ্ঞ । নিশ্চিদ্র নিরাপত্তার আওতায় মস্কো ও অন্যান্য শহর। সংবাদ সংস্থার খবর, পুতিন তাঁর পরিবারকে সাইবেরিয়ার আলতাই পাহাড়ে নিরাপদ বাঙ্কারে রেখে দিয়েছেন । এটা শুধু বাঙ্কার নয়, এক অত্যাধুনিক উপনগরী। বিলাসিতার সব উপকরণে পূর্ণ। সামরিক সরঞ্জাম রাখার ব্যবস্থা পাকাপোক্ত । বিলাসবহুল গাড়ির অভাব নেই । প্রেসিডেন্টের স্ত্রী-কন্যারা দিব্যি আনন্দে দিন কাটাচ্ছেন । ক্রেমলিন থেকেই যুদ্ধের যাবতীয় নির্দেশ পাঠাচ্ছেন। আমেরিকা ও পশ্চিমি দেশগুলির আর্থিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশের লেনদেন ব্যবস্থা চালু রাখতে তিনি বদ্ধ পরিকর। ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের সব আর্জিকেই উড়িয়ে দিচ্ছেন। রাশিয়ার পূর্বতন এ অঞ্চলকে দখল করাই তাঁর প্রধাণ লক্ষ্য । দ্বিতীয়ত ন্যাটোকে প্রকারন্তরে বুঝিয়ে দিতে চাইছেন, বাড়াবাড়ি করলে মস্কো প্রত্যাঘ্যাত বাড়িয়ে তুলবে। আমেরিকা কিংবা পশ্চিম ইউরোপের কোনো দেশই সামরিক হস্তক্ষেপ করতে ইউক্রেনের পাশে নেই । বুলি আর হুঙ্কার ঝেড়ে দিয়েই থেমে যাচ্ছে । রাশিয়াকে শিক্ষা দিতে বেছে নিচ্ছে কঠোর নিষেধাজ্ঞার রাস্তা। ইতিমধ্যে আরও কড়া ভাষায় রাশিয়াকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । মঙ্গলবার রাতে। স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে । বলেছেন, আমেরিকার মূল্যবোধকে অক্ষত রাখতে হবে। যেকোন স্বৈরশাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইউক্রেনে হামলার জন্য খেরাসত দিতে হবে পুতিনকে। রাশিয়ার সঙ্গে আমরা সংঘাতে যাব না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। ইতিহাস শিখিয়েছে, যখন স্বৈরশাসক আগ্রাসনের মূল্য দিতে পারে না, তখন আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমেরিকা ও বিশ্বের আশঙ্কা বাড়িয়ে তোলে । মার্কিন কংগ্রেসের এই যৌথ অধিবেশনে বাইডেন বলেছেন, আমেরিকা আর তার বন্ধু ন্যাটো প্রতিটি ইঞ্চি রক্ষা জন্য একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলবে । ইউক্রেনবাসীরা সাহসের সঙ্গে লড়ছেন। পুতিনকে খেসারত দিতে হবে । এদিন এই ভাষণেই রাশিয়ার জন্য আমেরিকার আকাশসীমা বন্ধের সিদ্ধান্তের কথাও জানিয়ে দেন বাইডেন ।
পরিবারকে সাইবেরিয়ার ভূগর্ভস্থ শহরের বিলাসবহুল এক গোপন বাঙ্কারে সরিয়ে রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুদ্ধের সাতদিনের মধ্যে পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন তাঁর অবস্থান পরিস্কার করে দিয়েছেন । আকার ইহ্গিতে বুঝিয়ে দিলেন ইউক্রেনে মার্কিন সেনা যাবে না কিন্তু রাশিয়া পূর্বদিকে এগোলেই ন্যাটোর সঙ্গে মার্কিন বাহিনী কড়া জবাব দেবে । কড়া জবাব মানেই কি তীব্র প্রত্যাঘাত?একথা স্পষ্ট করেন নি বাইডেন । জেলেনস্কির সঙ্গে যুদ্ধ নিয়ে বাইডেনের আলোচনা হয়েছে । এর পরেই পুতিনের উদ্দেশে তিনি বলেছেন, ‘আগামী দিনগুলিতে কী ঘটতে যাচ্ছে সে সম্পর্কে ওঁর কোনও ধারণা নেই। ‘
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রাশিয়ার বিরুদ্ধে ‘বর্বরোচিত ও নির্বিচার; হামলার অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগ ভিত্তিহীন নয়। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে জবরদস্ত রুশ হামলায় নিহত হেয়েছেন ৭০ সেনা। খারকিভের ফ্রিডম স্কোয়ারের আর একটি হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ নিরীহ নাগরিক । কিয়েভে একটি টিভি টাওয়ারে রুশ হামলায় ৫ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনা প্রমাণ করছে, মস্কো নির্বিচার হত্যা চালিয়েই ইউক্রেনকে আত্মসমর্পন করতে বাধ্য করতে চাইছে । যুদ্ধের ভয়ে দেশ ছাড়ছেন অসংখ্য মানুষ। আশ্রয় নিচ্ছেন পূর্ব ইউরোপের প্রতিবেশি দেশ গুলোতে। জাতিসংঘ বলছে, এ পর্যন্ত ছয় লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে । চিত্র পরিস্কার, ইউক্রেনে রুশ হামলার পর থেকে ইউরোপ জুড়ে আর এক উদ্বাস্তু জনপদ তৈরি হচ্ছে।
❤ Support Us








