- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৫, ২০২৫
আত্মীয়ার মুন্ডুহীন দেহ গঙ্গায় ভাসানোর চেষ্টার অভিযোগ, আটক দুই মহিলা। চলছে পুলিশি জিজ্ঞাসাবাদ
রাজ্য জুড়ে একের পর এক পারিবারিক হত্যার ঘটনা সামনে আসছে । এবার ট্রলি বন্দী অবস্থায় আত্মীয়ার দেহ গঙ্গায় ভাসাতে গিয়ে আটক দুই মহিলা। মঙ্গলবার সকালে কলকাতার কুমারটুলি ঘাটে মুন্ডুহীন দেহ নদীর জলে ফেলতে গেলে স্থানীয়রা পাকড়াও করেন দুই মহিলাকে । পরে পুলিশ এসে তাদের দুজনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য ।
সকালে ট্রলি ব্যাগে নিয়ে কুমারটুলি ঘাটে দুই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের । কী আছে ব্যাগে, তা জিজ্ঞাসা করতে দুই মহিলা জানান, পোষ্যের মৃত দেহ গঙ্গায় ভাসাতেই তারা এসেছেন । এরপরই স্থানীয় থানায় বিষয়টি জানান অঞ্চলের লোকজন । পুলিশ এসে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি শুরু করতেই দেখা যায়, ট্রলিতে বন্দী মুন্ডুহীন এক মহিলার দেহ রয়েছে । নাম সুমিতা ঘোষ । যাঁরা তাঁর দেহ গঙ্গায় ভাসাতে এসেছিলেন তাদের নাম ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ । মৃতা মহিলা তাঁদের আত্মীয় ।
ইতিমধ্যেই ট্রলি বন্দী ওই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হত্যার পর প্রমাণ লোপাটের চেষ্টাতেই ওই দুই মহিলা আত্মীয়ার মুন্ডুহীন দেহ গঙ্গায় ভাসাতে এসেছিল । ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । চলছে জিজ্ঞাসাবাদ ।
❤ Support Us






