Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৫

মহারাষ্ট্রে ‘লাভ জিহাদ বিরোধী’ আইনের প্রস্তাব, ৭ সদস্যের কমিটি গঠন। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের আশঙ্কা বিরোধীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
মহারাষ্ট্রে ‘লাভ জিহাদ বিরোধী’ আইনের প্রস্তাব, ৭ সদস্যের কমিটি গঠন। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের আশঙ্কা বিরোধীদের

এবার মহারাষ্ট্রেও আসতে চলেছে ‘লাভ জিহাদ বিরোধী আইন’। মঙ্গলবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ এই লক্ষ্য জানিয়েছেন। ৭ সদস্যের কমিটি গঠন। সাম্প্রদায়িক বিভাজন ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের আশঙ্কা বিরোধীদের।

উত্তরপ্রদেশের পর এবার মহারাষ্ট্রেও আসতে চলছে ‘লাভ জিহাদ বিরোধী আইন’। জোরপূর্বক ধর্মান্তরন সম্পর্কিত আইন আনতে চলেছে মহারাষ্ট্র সরকার, জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ । শুক্রবার ৭ সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন মহারাষ্ট্র পুলিশের মহাপরিচালক সঞ্জয় ভার্মা। এছাড়াও কমিটিতে নারী ও শিশু কল্যাণ, সংখ্যালঘু বিষয়ক, আইন ও বিচার, সামাজিক ন্যায়, বিশেষ সহায়তা, এবং গৃহ বিভাগ থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। শুক্রবার রাতে মহারাষ্ট্র সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কমিটি ‘লাভ জিহাদ’ এবং জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট বিষয়গুলির আইনি পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সুপারিশ করবে। কমিটি অন্যান্য রাজ্যে বিদ্যমান আইনগুলির বিশ্লেষণ করে, মহারাষ্ট্রে কিভাবে এসব বিষয় মোকাবিলা করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ দেবে। রাজ্যে এই ধরনের ঘটনাগুলির বর্তমান পরিসংখ্যান কী এবং এগুলি রুখতে কী কী করা যায় তার পরামর্শ চাওয়া হয়েছে ওই কমিটির কাছে।

মহারাষ্ট্রে ২০২৪ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনি এজেন্ডার মধ্যে বিতর্কিত এ আইনের কথা শোনা গেছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলির পক্ষ থেকে ব্যাপক প্রচার হয়েছিল এ নিয়ে। এমনকী মুম্বইয়ের বুকে বিশাল বড়ো ‘লাভ জেহাদ বিরোধী’ মিছিলও করেন তাঁরা। ভোটের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দেন, রাজ্যে ক্ষমতায় এলে ধর্মান্তকরণ বিরোধী আইন আনবে বিজেপি সরকার। সেই প্রতিশ্রুতি পূরন করতে এবার জোর দিচ্ছে বিজেপি। গত ভোটে বিউল জনসমর্থন পেয়ে বাণিজ্যনগরীর ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির । ফলে নিজেদের এজেন্ডা পূরণে বিশেষ সমস্যা হবে না বলে মনে করছে রাজনৈতিক মহল।

মহারাষ্ট্র সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দলগুলি। তাঁরা এই পদক্ষেপকে সাম্প্রদায়িক বিভাজন ও ব্যক্তিগত অধিকারের পরিপন্থী বলে মনে করছেন। কংগ্রে স মুখপাত্র সুপ্রিয়া সুলে বলেছেন, ‘ বিয়ে অথবা প্রেম একটি ব্যক্তিগত বিষয়, এটা সরকারের হস্তক্ষেপের বিষয় নয়। সরকারকে দেশের প্রকৃত সমস্যা নিয়ে কাজ করা উচিত, যেমন বর্তমান অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক বাণিজ্য সমস্যাগুলি। সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘সরকার শুধুমাত্র মুসলিমদের হয়রানির জন্য কাজ করছে এবং সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। তারা লিভ-ইন সম্পর্কের স্বাধীনতা দিতে চায়, কিন্তু যদি কেউ ১৮ বছরের ওপরে ধর্মান্তরিত হয় বা আন্তঃধর্মীয় বিয়ে করতে চায়, তখন তারা সমস্যা দেখায়। ‘লাভ জিহাদ’ বলে কিছু নেই।’ মহারাষ্ট্রে সমাজবাদী পার্টির বিধায়ক রইস শেখের অভিযোগ, রাজ্যের হাতে দাবির পক্ষে কোনও পরিসংখ্যান নেই। উল্টে বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে তাঁর দাবি।

লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনার বিষয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, ‘তাঁর রা উন্নয়নের স্লোগান তোলেন, উন্নয়নের কথা বলেন, কিন্তু বাস্তবে সারা দেশে যেখানেই বিজেপি সরকার আছে, সেখানেই তারা লাভ জিহাদ এবং ধর্মান্তরের মত বিষয়কে সামনে এনে দেশের সামাজিক পরিবেশ নষ্ট করছেন”। পাল্টা বিজেপির পক্ষ থেকে ২০২২ সালে শ্রদ্ধা ওয়াকারের হত্যা প্রসঙ্গ তুলে আনা হয়েছে।

ওই যুবতীকে তাঁর লিভ-ইন পার্টনার আফতাব হত্যা করে, লাশকে টুকরো টুকরো করে ফেলা হয়। ভয়ংকর সে ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ । বিজেপির মতে এই হত্যাকাণ্ডের পেছনে ‘লাভ জিহাদ’ একটি বড়ো কারণ ছিল। এর প্রেক্ষিতেই আইন প্রণয়নের ভাবনা বলে মনে করা হচ্ছে। যদিও সাম্প্রতিককালে সারা দেশে একই ধর্মালম্বী যুগলদের মধ্যেও এমন বীভৎস ঘটনার নজির রয়েছে। উত্তর প্রদেশ,আসামের বিধানসভায় এরকম আইন পাশ করা হয়েছে,আ দিত্যনাথের সরকার নতুন বিলে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার কথা বলেছে। আসাম সরকারও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কথা বলেছে। মধ্যপ্রদেশ অনুরূপ আইন প্রবর্তন করতে গিয়ে আইনি ও সামাজিক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে বিজেপিকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!