- দে । শ
- জানুয়ারি ৮, ২০২৫
হত্যার দায়ে সাজা পরিবারের তিন সদস্যকে । ১৭ বছর পর, বিহার পুলিশের রেকর্ডে ‘মৃত’ সেই ব্যক্তির জীবন্ত হদিশ ঝাঁসিতে !
হত্যার ঘটনায় চমকপ্রদ মোড় ঝাঁসিত। ১৭ বছর আগে মৃত ঘোষিত ব্যক্তিকে পাওয়া গেল বাহাল তবিয়তে। অবিশ্বাস্য ঘটনায় হতবাক প্রশাসন ও ‘মৃতের’ পরিবারের লোকজন। ইতিমধ্যেই হত্যার অপরাধে জেল খেটেছিলেন ‘মৃতের’ তিন খুড়তুতো ভাই ও কাকা। জেলেই মৃত্যু ঘটেছে কাকা, বাকিরা আপাতত জামিনে মুক্ত। আদালতে মামলার শুনানির জন্য অপেক্ষা করছে। বিহার পুলিশের রেকর্ডে ‘মৃত’ সেই ব্যক্তির খোঁজ মিলল ঝাঁসিতে।
৬ জানুয়ারি ঝাঁসি পুলিশের নিয়মিত টহল চলাকালীন এই অদ্ভুত ঘটনার সূত্রপাত। একটি গ্রামে এক সন্দেহভাজনকে খুঁজে পায় ।তাঁকে জিজ্ঞাসাবাদের পর, বিহারের দেওরিয়ার বাসিন্দা ৫০ বছর বয়সী নাথুনি পাল বলে শনাক্ত করে পুলিশ । আরও অনুসন্ধানে জানা যায়, নাথুনি পাল ছয মাস ধরে ওই অঞ্চলে একাই থাকতেন । পুলিশের জিজ্ঞাসাবাদে নাথুনি জানিয়েছেন “আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা-মা মারা যান। আমার স্ত্রীও আমাকে অনেক আগেই ছেড়ে চলে গেছে। আমি শেষবার বিহারে আমার বাড়িতে গিয়েছিলাম প্রায় ১৬ বছর আগে।”
২০০৯ সালে নাথুনি বিহার থেকে নিখোঁজ হন । এরপর তাঁর মামা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন যে, জমি দখলের ষড়যন্ত্র করে অভিযুক্তরা নিখুন্ পালকে হত্যা করেছে। অভিযোগের ভিত্তিতে খুড়তুতো ভাই ও কাকাকে গ্রেফতার করে পুলিশ। আদালতে দোষী সাব্যস্ত হলে জেলে হয় তাঁদের।
নাথুনি পালের বেঁচে থাকা একদিকে যেমন আনন্দ নিয়ে এসেছে অভিযুক্তের পরিবারে তেমনি খবর শুনে আবেগপ্রবণ পড়েন সতেন্দ্র পাল, বলেন, ‘অবশেষে আমাদের মাথা খুনের দাগ মুছল।’ যদিও আদালতে এখনো খুনের মামলাটি চলছে, নতুন শুনানির অপেক্ষায় এখন অভিযুক্ত ৩ ভাই। ঝাঁসি পুলিশ ঘটনার পুনরায় তদন্তের জন্য নাথুনি পালকে বিহার পুলিশের কাছে হস্তান্তর করেছে।
মামলাটি আইনব্যবস্থার নানান ত্রুটি, মিথ্যা অভিযোগ এবং নিরপরাধ মানুষের দোষি সাব্যস্ত হয়ে জেল খাটবার ব্যপারে প্রশ্ন তুলেছে। আদালত এবার এই চমকপ্রদ মামলায় কী রায় দেয় সেদিকেই চোখ থাকবে।
❤ Support Us





