Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ৫, ২০২৩

সাফ জয়ের পর গায়ে সালাই তারেত পতাকা। অশান্ত মণিপুরে শান্তি বার্তা দিতেই গায়ে জড়িয়েছি পতাকা, বার্তা জিকসনের

আরম্ভ ওয়েব ডেস্ক
সাফ জয়ের পর গায়ে সালাই তারেত পতাকা। অশান্ত মণিপুরে শান্তি বার্তা দিতেই গায়ে জড়িয়েছি পতাকা, বার্তা জিকসনের

দীর্ঘদিন ধরেই হিংসার আগুনে জ্বলছে মণিপুর। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এই আবহে বিতর্ক বাড়ালেন ভারতীয় দলের মণিপুরের ফুটবলার জিকসন সিং। কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব জেতার পর কাংলেইপাক (সালাই তারেত পতাকা) জড়িয়ে জড়িয়েছেন। মণিপুরের মেইতেই সম্প্রদায়ের জাতিগত ঐতিহ্য ও বংশ পরম্পরাকে ওই সাতটি রংয়ের পতাকার মাধ্যমে বোঝানো হয়।

ভারতীয় দলের ফুটবলার জিকসন সিংয়ের বাড়ি মণিপুরের থৌবাল জেলায়। এই মুহূর্তে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটছে। যার ফলে কয়েকমাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এই পরিস্থিতিতে গায়ে সালাই তারেত পতাকা জড়িয়ে বিতর্ক তৈরি করেছেন জিকসন। তাঁর এই জার্সি গায়ে জড়ানো নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। অনেকে জিকসন সিংকে বিচ্ছিন্নতাবাদী বলে আক্রমণ করেছেন।

বিতর্কে জড়িয়ে পড়ে অবশ্য সাফাই দিয়েছেন জিকসন সিং। এই মণিপুরি ফুটবলার দাবি করেছেন, ওই পতাকা দেখিয়ে তিনি রাজ্যে শান্তি ফেরানোর বার্তা দিতে চেয়েছিলেন। জিকসন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‌কারও ভাবাবেগে আঘাত করার জন্য সালাই তারেত পতাকা গায়ে জড়াইনি। মণিপুরে যা ঘটছে সেই ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম।’‌ জিকসনের এই বার্তাতেও বিতর্ক থামছে না। অনেকেই তাঁর কড়া শাস্তি দাবি করেছেন। দেশের হয়ে খেলার সময় কেউ বিচ্ছিন্নতাবাদীদের মতো সালাই তারেত পতাকা জড়াবেন, কেউই সেটা মানতে পারছেন না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!