- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৩, ২০২৬
জোড়া গোল করে মেসিকে ধাওয়া এমবাপের, ইরাককে হারিয়ে নক আউটে ফ্রান্স
বজ্রপাতসহ ঝড়ের আশঙ্কায় বিরতির পর দীর্ঘক্ষণ ম্যাচ স্থগিত। ২ ঘন্টা বন্ধ থাকার পর আবার খেলা শুরু। তাতেও ছন্দ নষ্ট হলো না ফ্রান্সের। ইরাককে ৩–০ ব্যবধানে নক আউটে ফ্রান্স। জোড়া গোল করে দেশের জার্সিতে শততম ম্যাচ স্মরণীয় করে রাখলেন কিলিয়ান এমবাপে। পাশাপাশি তিনি স্পর্শ করলেন মিরোস্লাভ ক্লোজের বিশ্বকাপে ১৬ গোলের নজির। এমবাপের সামনে এখন শুধু লিওনেল মেসি।
এদিন ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ফ্রান্স–ইরাক ম্যাচ শুরুর আগে থেকেই বৃষ্টি। যদিও ম্যাচ শুরুর সময় থেমে যায়। ম্যাচের প্রথম থেকেই দুর্বল ইরাকের ওপর ঝাঁপিয়ে পড়ে ফ্রান্স। ১৪ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন ফরাসি তারকা। প্রথমার্ধে তাঁর সামনে আরও গোলের সুযোগ এসেছিল। কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপে। উসমান ডেম্বেলে, মাইকেল ওলিসরাও সহজ সুযোগ নষ্ট করেন। না হলে প্রথমার্ধেই ব্যবধান আরও বাড়ত। প্রথমার্ধের শেষদিকে আবার বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই প্রথমার্ধ শেষ হয়।
বিরতির মাঝেই খবর আসে, স্টেডিয়ামের কাছাকাছি বজ্রপাত হয়েছে। ফিফা তৎক্ষণাৎ ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম, স্টেডিয়ামের ১৩ কিলোমিটারের মধ্যে বজ্রপাত হলে খেলা স্থগিত রাখতে হবে। ফুটবলার ও ম্যাচ অফিশিয়ালরা ড্রেসিংরুমে ফিরে যান। দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। বজ্রপাত ও ঝড়ের আশঙ্কা মিলিয়ে যাওয়ার ২ ঘন্টা পর আবার খেলা শুরু হয়।
দ্বিতীয়ার্ধেও ফ্রান্সের একই দাপট। ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে। ইরাকের আহমেদ কাসেম জোরালো ব্যাকপাস করেছিল। গোলকিপার বাসিল বল সঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি। তাঁর পা থেকে বল ছিটকে বেরিয়ে যায় উসমান ডেম্বেলের কাছে। ডেম্বেলে পাস বাড়ান এমবাপেকে। গোল করে মিরোস্লাভ ক্লোজেকে (১৬) স্পর্শ করেন এমবাপে। ৬৬ মিনিটে ৩–০ করেন ডেম্বেলে। বল নিয়ে দারুণ গতিতে বক্সে ঢুকে পড়েন মাইকেল ওলিস পাশে সুবিধাজনক জায়গায় ছিলেন ডেম্বেলে। তাঁকে পাস বাড়ান। বল জালে পাঠাতে ভুল করেননি ডেম্বেলে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নক আউটে ফ্রান্স। গ্রুপ পর্ব থেকে বিদায় ইরাকের।
❤ Support Us








