Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৪, ২০২২

স্বচ্ছ ভুমিকা পালন করুক পুলিশ,গ্রাম জাগাও-বাংলা বাঁচাও সভা থেকে বার্তা মীনাক্ষীর

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বচ্ছ ভুমিকা পালন করুক পুলিশ,গ্রাম জাগাও-বাংলা বাঁচাও সভা থেকে বার্তা মীনাক্ষীর

সামনেই ত্রিস্ত্ররীয়‌ পঞ্চায়েত নির্বাচন । তার আগে জেলায় জেলায় ‘গ্রাম জাগাও-বাংলা বাঁচাও’ কর্মসূচি নিয়েছেন রাজ্যের বাম শিবির । বুধবার পশ্চিম বর্ধমানের দুই জনসভা থেকেই পুলিশ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ডিওয়াইএফ-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় । বাহাদুরপুর মাঠের জনসভায় তিনি বলেন, রাজ্যের হাল ফেরাতে সিপিএমকে দরকার বলে মন্তব্য করেন মীনাক্ষী ।আগামী পঞ্চায়েত নির্বাচনে যাতে বিরোধীরা নমিনেশন করতে পারে, সুষ্ঠুভাবে নির্বাচন হতে পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্যেও পুলিশকে হুঁশিয়ারি দেন তিনি । এদিনের সভা থেকে মীনাক্ষী বলেন, কর্পোরেশনের ভোট লুঠ হয়ে গেল । পঞ্চায়েতের সময় ভোট ছেড়ে দিন, নমিনেশন পর্যন্ত করতে দেয় না । যে পুলিশ কাল পর্যন্ত ঠিক করছিল, আমাদের মিটিং করার পারমিশন দেবে কিনা, সেই পুলিশের দম থাকে না, নির্বাচনের সময় মাথা উঁচু করে গুণ্ডাদের মুখোমুখি হয়ে দাঁড়ানোর ।

মীনাক্ষী এই জনসভা থেকে আরও বলেন, ২০০৮ সালে তদানিন্তন রাজ্য সরকার শিল্প গড়তে হিজলগড়ায় একটি সিমেন্ট কোম্পানিকে জমি দিয়েছিল । দেড় বছর আগে ওই সংস্থা কারখানা তৈরির কাজও শুরু পর থেকেই শাসক দলের স্থানীয় প্রতিনিধিদের অযাচিত দাবি পূরণ করতে না পেরে তারা কাজ বন্ধ করে দেন । এনিয়ে রাজ্য সরকার কোনও মন্তব্য করেনি । পাশাপাশি ইসিএলের আবাসন থেকে মাস ছয়েক আগে পুলিশ প্রায় আড়াই কোটি টাকা উদ্ধার করেছিল । সে ঘটনাতেও কেউ গ্রেফতার হয়নি । এ সব থেকেই পরিষ্কার রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত । তাদের মদত দিচ্ছে নানা কেন্দ্র ।

লাউদোহার সভা থেকে মীনাক্ষী অভিযোগ করেন, পুলিশ বামেদের সভা করতে অনুমতি দেয় না, অথচ নির্বাচনের সময় রাজ্য জুড়ে যখন অবাধে ভোট লুঠ হয়, তখন তাদের কাউকে খুঁজে পাওয়া যায় না । পুলিশ প্রশাসনকে নিশানা করে তিনি বলেন, “এঁরা যদি ঠিক থাকে, তাহলে একটা সরকার বা রাজনৈতিক দলের দম থাকে না, চুরি জোচ্চুরি করার । এঁরা ঠিক নেই বলে আজকে এই অবস্থা । এঁরা কোনও নীতির কাছে আপোষ করে নিচ্ছে । এঁরা কারো সামনে মাথা নামিয়ে নিতে বাধ্য হচ্ছে । পাশাপাশি তিনি আরও বলেন রাজ্যের মন্ত্রী, বিধায়কদের বেতন বাড়ে অথচ । অথচ, পুরকর্মীরা বঞ্চিত হন । তাই রাজ্যের হাল ফেরাতে সিপিএমকেই দরকার বলেও দাবি তাঁর ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!