Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৪, ২০২৫

বেফাঁস মন্তব্যে। ভারতের সংসদীয় প্যানেলের সমনের সম্মুখীন হতে পারেন মেটা কর্ণধার

আরম্ভ ওয়েব ডেস্ক
বেফাঁস মন্তব্যে। ভারতের সংসদীয় প্যানেলের সমনের সম্মুখীন হতে পারেন মেটা কর্ণধার

পডকাস্টে বেফাঁস মন্তব্য, এবার ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বিরুদ্ধে সমন জারি করতে পারে ভারতের সংসদীয় কমিটি ।কোভিড-১৯ পরিচালনায় ব্যর্থতার কারণে পৃথিবীর সব দেশে সরকারের পতন হয়েছে, গত দশ জানুয়ারি এক ভিডিয়ো সাক্ষাৎকারে এমনি মন্তব্য করেছিলেন মার্ক। এপ্রসঙ্গে ভারতের নামও উল্লেখ করেন সেই কথপোকথনে । সেই বিবৃতি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়।

জুকারবার্গের সেই মন্তব্যের পরই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই মত্যব্যের তীব্র বিরোধিতা করেন । নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ৬৪ কোটি ভোটারকে নিয়ে ২০২৪–এর নির্বাচন করেছে ভারত। দেশের জনগণ গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ-তে তাদের আস্থা পুনঃনিশ্চিত করেছে।’ বৈষ্ণব আরো বলেন, “মি. জুকারবার্গের দাবি যে ২০২৪ সালের নির্বাচনে ভারত সহ বেশিরভাগ ক্ষমতাসীন সরকারগুলি কোভিড-পরবর্তী সময়ে হেরেছে তা একটি ভুল মন্তব্য। ৮০০ মিলিয়ন মানুষের জন্য বিনামূল্যের খাদ্য, ২.২ বিলিয়ন বিনামূল্যের ভ্যাকসিন, এবং কোভিডের সমযয়ে বিশ্বব্যাপী দেশগুলিকে সাহায্য, ভারতকে বিশ্ব দরবারে অর্থনৈতিকভাবে উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছে । তাঁর ওই বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, যিনি যোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্যানেলের চেয়ারম্যানও, বলেছেন, “একটি গণতান্ত্রিক দেশ সম্পর্কে ভুল তথ্য তার ভাবমূর্তি নষ্ট করে। সংস্থাটিকে এই ভুলের জন্য সংসদ এবং এখানকার জনগণের কাছে ক্ষমা চাইতে হবে”। এবিষয়ে মেটা কর্ণধারকে সমন পাঠানো হবে ভারতীয় সংসদের তর‌ফে ।

“গোটা বিশ্বে ২৪ সাল নির্বাচনি সাল হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দেখা গেছে ভারত সহ সর্বত্র ক্ষমতাসীন দলগুলি হেরে গেছে। ” অ্যামেরিকার জনপ্রিয় পডকাস্টার জো রোগানকে সাক্ষাতকার দিতে গিয়ে এমন মন্তব্য করেছিলেন মার্ক জাকারবার্গ। । কিন্তু ভারতে ২০২৪ সালে নরেন্দ্র মোদি তৃতীয় বারের জন্যে ভোটে জিতে প্রধানমন্ত্রী হন। ভুল তথ্য দেওয়ার জন্য ফেসবুক প্রতিষ্ঠাতাকে সমন জারি করতে চলছে সংসদীয় বিশেষ কমিটির প্যানেল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!