Advertisement
  • দে । শ
  • মার্চ ৫, ২০২৫

সোনা পাচারকে কেন্দ্র করে বচসা স্বরূপনগরে, চলল গুলি । নিহত এক

আরম্ভ ওয়েব ডেস্ক
সোনা পাচারকে কেন্দ্র করে বচসা স্বরূপনগরে, চলল গুলি । নিহত এক

বাইক আরোহীকে গুলি করে তার পরনের জ্যাকেট খুলে নিয়ে পালাল দুস্কৃতীরা। বুধবার ভোরবেলা ব্যস্ততম রাস্তায় শ্যুট আউটে মৃত্যু হল যুবকের । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার দত্তপাড়া এলাকায়। পুলিশ জানায়, মৃত যুবকের নাম ইশারুল গাজি (‌৩২)‌। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবকের বাড়ি স্বরূপনগরের তারালি গ্রামে। পুলিশ ৩ জনকে আটক করেছে। জ্যাকেট রহস্য উন্মোচন করতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

এলাকার মানুষ এবং পুলিশের অনুমান জ্যাকেটের ভেতরে সোনা পাচার করছিল ওই যুবক। সেই সোনা হাতাতেই দুস্কৃতীরা তাকে খুন করে। তবে সবটাই এখন তদন্ত সাপেক্ষ। বুধবার সকাল সাড়ে ৬ নাগাদ বাইকে চেপে স্বরূপনগরের দিকে আসছিল ইশারুল। দত্তপাড়ার উঁচুপোলের কাছে আরও ৩ বাইকে জনা ছয়েক তাকে দাঁড় করায়। বাইক আরোহী দুস্কৃতীরা ইশারুলকে মারধোর করতে থাকে। তার পরনের জ্যাকেট খুলে নেওয়ার চেষ্টা করে। গায়ের জ্যাকেট নিয়ে টানা হ্যাচড়ার মধ্যে এক দুস্কৃতী রিভলবার বার করে লক্ষ্য করে গুলি চালায়। ইশারুল মাটিতে পড়ে যায়। দুস্কৃতীরা তার জ্যাকেট খুলে নিয়ে চম্পট দেয়। গুলিতে জখম ইশারুল ছুটে একটা বাড়িতে আশ্রয় নেয়। স্থানীয় এক মহিলা বলেন, গুলিতে জখম ওই যুবক ছুটে আমাদের বাড়িতে ঢুকে বারান্দায় লুটিয়ে পড়ে। বাড়ির অনেকে তখনও ঘুম থেকে ওঠেনি। ওই অবস্থা দেখে আমার চিৎকারে বাড়ির সবাই উঠে পড়ে। ওই বাড়িরই এক যুবক সাবির মোল্লা বলেন, ঘুম থেকে উঠে দেখি বারান্দায় রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়েছিল। আমরা ভয় পেয়ে পঞ্চায়েত সদস্য ও স্থানীয় মানুষকে ডাকি। জখম ব্যক্তিতে শাঁড়াপুল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করে। পুলিশ সূত্রে জানা, পুলিশের অনুমান গেছে নিহত যুবক একজন পাচারকারী। জ্যাকেটের ভেতরে সোনা বা কোন মূল্যবান জিনিস সে পাচার করছিল। তার প্রতিপক্ষরা সেটা জানতে পরে হাতাতেই হত্যাকান্ড। পুলিশ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!