Advertisement
  • বৈষয়িক
  • জুন ১৩, ২০২৩

ভারতীয় শেয়ার বাজারে এমআরএফ এর নতুন শিখর স্পর্শ।একটি শেয়ারের দাম একলাখ

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতীয় শেয়ার বাজারে এমআরএফ এর নতুন শিখর স্পর্শ।একটি শেয়ারের দাম একলাখ

আবার শীর্ষে এমআরএফ। বেশ কিছু দিন ধরেই স্টক মার্কেটে নীচের দিকে অবস্থান করছিল জনপ্রিয় টায়ার প্রস্তুতকারক সংস্থাটি। বাজার বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন, হারিয়ে যাবে বহুদিনের পুরনো কোম্পানিটি। কিন্তু সবাইকে অবাক করে দেয় মঙ্গলবারের দালাল স্ট্রিট। বাজারখোলার কয়েক দেখা যায়, এম আর এফের শেয়ার দর তর তর করে ছয় অঙ্কের ঘর ছুঁয়ে ফেলেছে। শেয়ার মার্কেট নিয়ে যারা প্রতিনয়ত চর্চা করেন, তাঁরা অবশ্য এটাকে খুব বড়ো বিষয় হিসেবে দেখছেন না। কারণ এমআর এফের শেয়ার দর খুব একটা দামী কিছু নয়।

মে মাসের প্রথমে এমআরএফের শেয়ার দর এক লাখ থেকে  সামান্যই দূরে ছিল এমআরএফ। মঙ্গলবার, যখন বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার খোলে ৯৯, ৫০০ টাকা ছিল শেয়ার দর। পরে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঊর্ধ্বমুখী হয় তাঁর দর। শেয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শেয়ার। আসলে সংস্থার গত অর্থবর্ষের তুলনায় এ বছরের প্রথম তিন মাসে ১৪৫ কোটি টাকা অধিক লাভ করে নিয়েছে। তাই তাঁদের শেয়ারে এতটা বৃদ্ধি।

বিখ্যাত এ টায়ার সংস্থার পরে রয়েছে হনিওয়েল অটোমেশন। তাদের শেয়ার দর ৪১ হাজার ১৫২। তারপরে রয়েছে পেজ ইন্ডাস্ট্রি, শ্রী সিমেণ্ট , থ্রি এম ইণ্ডিয়া ,অ্যাবট ইণ্ডিয়া ও নেসলে।


  • Tags:
❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!