- প্রচ্ছদ রচনা
- মার্চ ১৬, ২০২২
চতুর্থ ঢেউয়ের আশঙ্কা বিশ্বজুড়ে । ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, ভারতে শুরু ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ ।
চিনের পর এবার ইংল্যান্ড, এক সপ্তাহে ৪ লক্ষ করোনা আক্রান্ত, ভয়ে কাঁপছে আমেরিকা।
করোনার চোখরাঙানি কমতেই একটু একটু করে বিধিনিষেধ কাটিয়ে ছন্দে ফিরছিল জীবন। দিন কয়েক কাটতে না কাটতেই আবার সংক্রমণের গ্রাফ ঊর্দ্ধমুখী।জানা গিয়েছে, মধ্য ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে ফের সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে চিনে। মঙ্গলবার পর্যন্ত এক মাসে, করোনা আক্রান্ত ১০ হাজার মানুষকে হাসপাতালে পৌঁছে যেতে হয়েছে । জানুয়ারিতে যে সংখ্যা ছিল, এক মাসের মধ্যে সেই সংখ্যা বেড়েছে ৬০ শতাংশ। শুধু চিন নয়, দক্ষিণ ইংল্যান্ডের হাসপাতালে শুক্রবারও একের পর এক করোনা আক্রান্তকে ভর্তি করা হয়েছে।
লন্ডনে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণও। তবে তার সংখ্যা কম। শেষ এক সপ্তাহে ইংল্যান্ডে মোট ৪ লক্ষ ৪০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আগের সপ্তাহের তুলনায় যা বেড়েছে ৫০ শতাংশ।গবেষকরা বলছেন ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্ট এসেছে। সেটির নাম বি.এ.২। সেটির জন্যই নতুন করে করোনা ছড়াচ্ছে দেশে-বিদেশে।করোনার ওমিক্রন ভেরিয়েন্ট চিনে অনেক শহরে দ্রুত ছড়িয়ে পড়ছে। ন্যাশনাল হ্যারিকেন সেন্টার-এর তথ্য অনুযায়ী, এবার করোনার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জিলিন প্রদেশে। সোমবার সেখানে তিন হাজারের বেশি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। আগের দিন চিনের মূল ভূখণ্ডের অনেক শহরে ১৩৩৭টি সংক্রমণের ঘটনা ঘটেছে।
সোমবার, বিশ্বব্যাপী ১৩ লাখেরও বেশি নতুন কেস সামনে এসেছিল। ইতিমধ্যেই এই রোগে ৩৫৭৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে রবিবার চিনে প্রায় ৩৩০০ জন আক্রান্ত হয়েছিল। করোনা সংক্রমণের এই ঘটনা গত ২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর পাশাপাশি সংক্রমণের বিস্তার ঠেকাতে ইতিমধ্যেই সাংহাইয়ে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।গত এক সপ্তাহে বেজিং, সাংহাই সহ শেনজেন, জিয়াংসু, শানডং এবং ঝেজিয়াং প্রদেশে করোনার নতুন কেস পাওয়া গিয়েছে। সংক্রমণ আবারও চিনের অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।হু-এর বিজ্ঞানী মারিয়া ভ্যান কারখোভ বলেছেন, ওমিক্রন এবং ডেল্টার মিশ্রণে তৈরি নতুন ভেরিয়েন্ট বিশ্বে ফের মহামারী পরিস্থিতি তৈরি করতে পারে। করোনার চতুর্থ তরঙ্গের সম্ভাবনা তৈরি হতে পারে।
চিনে করোনভাইরাস সংক্রমণের এত বৃদ্ধির কারণ হিসেবে ওমিক্রনের একটি রূপকে দায়ী করা হয়েছে। ‘স্টিলথ ওমিক্রন’ বলা হয় এটিকে। এটি আসলে BA.2 সাব-ভেরিয়েন্ট, যা আসল ওমিক্রন স্ট্রেইনের চেয়ে বেশি সংক্রামক ।২০২০ সালে চিনের উহানে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়েছিল। তার পর থেকে জিরো কোভিড নীতি চিনে কার্যকর রয়েছে। চিন লকডাউন, ভ্রমণে নিষেধাজ্ঞা সহ অনেক বিধিনিষেধ প্রয়োগ করেছে। চিনের বিরুদ্ধে এই ভাইরাস ছড়ানোর অভিযোগও উঠেছে। আবারও চিনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী এই রোগ নিয়ে উদ্বেগ বেড়েছে ।
COVID-19 vaccination for 12-14 age group, precaution dose for 60 plus begins today
Read @ANI Story | https://t.co/uYbQkJzQRV#COVID19 #COVIDVaccination pic.twitter.com/Kt3ObYRjNG
— ANI Digital (@ani_digital) March 16, 2022
ভারতে করোনা প্রায় শেষের পথে। প্রতিদিনই সংক্রমণের হার নামছিল। হঠাৎ দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের পারদ চড়ল সামান্য। বুধবার আবারও ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ। তবে এর মাঝেই কোভিডের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে দেশে আজ থেকে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সি সদস্যদের টিকাকরণ।
স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ ২৮৭৬। মঙ্গলবারও যা ছিল আড়াই হাজারের সামান্য বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৯৮ জনের। অবশ্য সুস্থতার হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মহামারীর দাপট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৮৮৪ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ৪, ২৪,৫০,০৫৫।
অ্যাকটিভ রোগীর সংখ্যা মোট আক্রান্তের তুলনায় মাত্র ০.০৮ শতাংশ, যা নগণ্য। পজিটিভিটি রেট ০.৩৮ শতাংশ। আপাতত ‘কোরবিভ্যাক্স’ টিকা পাচ্ছে ছোটরা। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে গিয়েছে তা। সকাল থেকে টিকাকরণ শুরু হয়ে গিয়েছে।চলতি সপ্তাহের গোড়াতেই কেন্দ্র জানিয়েছিল, বুধবার থেকে শুরু হবে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। সেইমতো এদিন থেকে তা শুরু হয়ে গেল। ইতিমধ্যে দেশে ১৮০ কোটি ৬০ লক্ষের বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।
❤ Support Us








