- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ৩, ২০২৫
সংবর্ধিত জেলার একমাত্র রাইফেল শ্যুটার
এয়ার রাইফেল ইভেন্টে একের পর এক কৃতিত্ব। কালনা মহিষমর্দিনী গার্লস হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পূর্ব বর্ধমান জেলার একমাত্র রাইফেল শ্যুটার শ্রীজিতা চ্যাটার্জিকে সংবর্ধনা দিল পুলিশ। পুলিশ লাইনে এই সংবর্ধনা তুলে দেওয়া হল। শ্রীজিতা ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রাজ্য ও রাজ্যের বাইরে একাধিক প্রতিযোগিতায় সাফল্যের নজির গড়েছে। শ্রীজিতা ২০২৪ এর মার্কসওম্যান চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান পেয়ে সিলভার মেডেল জয় করে। ৫৬তম ওয়েস্ট বেঙ্গল স্টেট শ্যুটিং চ্যাম্পিয়নশিপ ২০২৪-র সাব-ইয়ুথ উইমেন গ্রুপে দ্বিতীয় স্থান পেয়ে রৌপ্য পদক পায় ও জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে। ২০২৪ সালেই ৬৮তম ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল গেমসেও দ্বিতীয় স্থান পায়। এছাড়া ৯ম ইনট্রা জেকেএসএ শ্যুটিং চ্যাম্পিয়নশিপ ২০২৪-র উইমেন গ্রুপ, জুনিয়র গ্রুপ, ইয়ুথ উইমেন গ্রুপেও দ্বিতীয় স্থান পেয়ে রৌপ্য পদক পায়। পরবর্তিতে এই সাব ইয়ুথ উইমেন গ্রুপে স্বর্ণপদক পায়। শ্রীজিতার পাখির চোখ জাতীয় স্তর ও আন্তর্জাতিক স্তরে সাফল্য পেয়ে কালনার নাম উজ্জ্বল করা। শ্রীজিতার সাফল্যে খুশি তার বাবা সোমনাথ চ্যাটার্জি বললেন, ‘ওর সব ব্যাপারেই একাগ্রতা একটা বড় গুণ। এই গুণে ভর করেই রাইফেল শ্যুটিংয়ে সাফল্য পেয়েছে। আরও বড় ধরনের সাফল্য পাওয়ার জন্য শ্রীজিতা অনুশীলনে ন্যূনতম খামতি দেয় না।’
❤ Support Us








