- দে । শ
- জুন ৪, ২০২৫
উত্তর ২৪ পরগনায় সিপিএম ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন শতাধিক
২০২৬ –র বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবির সিপিএম , বিজেপি–তে ভাঙন উত্তর ২৪ পরগনার স্বরূপনগর , হিঙ্গলগঞ্জ ব্লকে। জেলার এই ২ ব্লক থেকে সিপিএম ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন শতাধিক । সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জের রূপমারিতে পঞ্চায়েতের বাঁশতলিতে তৃণমূলের দলীয় সভায় বিধায়ক দেবেশ মন্ডল উপস্থিতিতে বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্যা লিপিকা মাইতি সহ প্রায় ১৫০ বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। বিধায়ক দেবেশ মন্ডলের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে লিপিকা বলেন, বাংলার জন্য বিজেপির কোন কর্মসূচি নেই। অন্যদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকারের একাধিক জনকল্যাণমুখী প্রকল্প সুযোগ সুবিধা রয়েছে । যাতে গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। একারণের এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যদিকে বিজেপির হিঙ্গলগঞ্জের আহ্বায়ক অভিজিৎ দাস বলেন, লিপিকা বিজেপিতে এখন নেই। অনেকদিন ধরেই তিনি তৃণমূলের সঙ্গে আছেন। বিজেপি নেতা বলেন, ঘটা করে তৃণমূলের লোক আবার তৃণমূলেই যোগদান করলেন! এতে বিজেপির কোন ক্ষতি হবে না। অন্যদিকে, স্বরূপনগর ব্লকের হাকিমপুর–বিথারি পঞ্চায়েতের পবনকাটি গ্রামের ৭৭ নম্বর বুথের সিপিএম সদস্য আলমগীর মন্ডল সহ শতাধিক সিপিএম কর্মী সমর্থক তৃণমূলের যোগ দেন। দলত্যাগী সিপিএম নেতা কর্মীদের হাতে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। উপস্থিত ছিলেন স্বরূপনগরের বিধায়ক বীনা মন্ডল, ব্লক সভাপতি জিয়াউর রহমান।
❤ Support Us





