- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৭, ২০২৫
ভিনদেশি ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তাল ওড়িশা। রাতারাতি হোস্টেল বন্ধের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের। ছাত্রদের সহায়তা করতে দূতাবাসকে নির্দেশ পাঠালেন ওলি
ওড়িশার ভুবনেশ্বরে কেআইআইটিতে নেপালের বাসিন্দা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, সম্পর্কের টানাপোড়নের জেরে আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী। ময়না তদন্তের পর, নিহত পড়ুয়ার দেহ নেপালে পাঠানো হয়েছে।
ওড়িশায় ভুবনেশ্বরে কেআইআইটিতে ইঞ্জিনিয়ারিং বি-টেক পড়ুয়া এক ছাত্রীর রহস্যমৃত্যু ঘটেছে। হোস্টেল থেকে উদ্ধার তৃতীয় বর্ষের পড়ুয়ার দেহ। ১৬ ফেব্রুয়ারি ঘটা এই ঘটনার জেরে উত্তাল রাজ্য। তিনি নেপালের বাসিন্দা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, সম্পর্কের টানাপোড়নের জেরে আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী। নিহতের ভাইয়েরও অভিযোগ কলেজের এক ছাত্রের ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী হয়েছেন তাঁর বোন। ময়না তদন্তের পর, নিহত পড়ুয়ার দেহ নেপালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র হোস্টেলে মেলে তাঁর দেহ। খবর ছড়িয়ে পড়তেই রাতারাতি হোস্টেল বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়। নেপাল থেকে আসা পড়ুয়াদের ক্যাম্পাস ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মতো ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যান পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের বাসে চেপেই ক্যাম্পাস ছাড়েন তাঁরা। সেই ভিডিও সামনে এসেছে।
#WATCH | Odisha: A https://t.co/jHgpcuG1h1 third-year girl student from Nepal was found dead in KIIT University (Kalinga Institute of Industrial Technology) hostel in Bhubaneswar on 16th February. As per a notice issued by the University, the institute is hence closed sine die… pic.twitter.com/vVfgY140up
— ANI (@ANI) February 17, 2025
সহপাঠির মৃত্যুতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। নেপালের শিক্ষার্থীরা রবিবার রাতে কেআইআইটি ক্যাম্পাসে জড়ো হয়ে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। যার ফলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে এসে, ভুবনেশ্বরের ডিসিপি পিনাক মিশ্র, শিক্ষার্থীদের কাছে আইন নিজের হাতে না নেওয়ার জন্য আবেদন জানান, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেন। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার প্রকাশ চন্দ্র পাল জানিয়েছেন, পুলিশ ক্যাম্পাসের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষা করছে। মৃতার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে, অভিযুক্ত ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। ডিসিপি বলেছেন, ‘এক ছাত্রের বিরুদ্ধে নিহত ছাত্রীকে আত্মহত্যার জন্য প্ররোচনা দেবার সন্দেহে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতার মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি।’
#WATCH | Rajan Gupta from Nepal says, “…We were protesting for the (deceased) girl. We don’t know what their intentions are but we were forcibly made to vacate the hostel. There is no fixed schedule of the train, I have no money. We have not even had food. We are helpless…We… pic.twitter.com/bj2TLUWWIx
— ANI (@ANI) February 17, 2025
শিক্ষার্থীদের মতে, এই ঘটনার পরেই কলেজ কর্তৃপক্ষ নেপালি শিক্ষার্থীদের হোস্টেল খালি করবার নির্দেশ দেয়। বাস ভর্তি করে তাঁদের কটক রেল ষ্টেশনে পাঠানো হয়। কেআইআইটি কর্তৃপক্ষও বিষয়টি সুনিশ্চিত করে বলেছে, ‘পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নেপালের শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে’ যেহেতু মেয়েটির মৃত্যুকে কেন্দ্র করে কেআইআইটিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল, আন্দোলনকারী বিদেশী শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে, দাবি ইউনিভার্সিটির কর্মকর্তাদের।
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি X-হ্যান্ডেলে লিখেছেন, নয়াদিল্লিতে আমাদের দূতাবাসের পক্ষ থেকে ওড়িশায় ক্ষতিগ্রস্ত নেপালি ছাত্রদের সহায়তার জন্য দুজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ছাত্ররা চাইলে যাতে বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে থাকতে পারেন কিংবা বাড়ি ফিরে আসতে পারেন, আমরা সে ব্যবস্থা করছি।

Our Embassy in New Delhi has dispatched two officers to counsel Nepali students affected in Odisha.

Additionally, arrangements have been made to ensure they have the option to either remain in their hostel or return home, based on their preference. #Nepal #Odisha
— K P Sharma Oli (@kpsharmaoli) February 17, 2025

❤ Support Us