- এই মুহূর্তে বি। দে । শ
- জানুয়ারি ৯, ২০২৫
ভয়াবহ দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে মৃত ৫
ক্যালিফোর্নিয়ায় দাবানল ক্রমশ বাড়ছে। আগুন ছড়িয়ে পড়ছে দিকে দিকে। লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনী জানিয়েছে, এখনো পর্যন্ত অন্তত পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন অসংখ্য মানুষ। অন্য স্থানে সরিয়ে ফেলা হয়েছে প্রায় ১ লক্ষ মানুষকে। ‘হলিউড হিলস’ এই মুহূর্তে দাবানলের কড়ালগ্রাসে। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকলবাহিনীর কর্মীরা।
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস। ঘোষণা করা হয়েছে জরুরি ব্যবস্থার। এখনো পর্যন্ত অন্তত পাঁচ জনের মরদেহ সেখানে উদ্ধার হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন অসংখ্য মানুষ। অন্য স্থানে সরিয়ে ফেলা হয়েছে প্রায় ১ লক্ষ মানুষকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া গত মঙ্গলবার দাবানলের সৃষ্টি হয়। হাওয়ার তীব্র গতির জন্য এক এলাকা থেকে অন্য এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। সংবাদ মাধ্যম সূত্রে খবর প্রায় ৩০ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। ইতিমধ্যে দাবানলের জেরে প্রায় ৩ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ১ হাজার বাড়ি। আগুনের প্রবল তাপে লস অ্যাঞ্জেলসের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে। আতঙ্কিত মানুষ নিজেদের এলাকা ছেড়ে পালাচ্ছেন। দমকলবাহিনী দাবানল নিয়ন্ত্রণে আনতে পারেনি এখনো। আকাশপথ থেকেও আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।
লস অ্যাঞ্জেলসের পাহাড়ি অঞ্চল থেকে আগুন ছড়াচ্ছে শহুরে এলাকাতেও। তাই জোর কদমে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে লোকজনদের সরানো হচ্ছে। । ‘হলিউড হিলস’ এই মুহূর্তে দাবানলের কড়ালগ্রাসে। সান্টা মনিকা ও মালিবুর ছাড়াও আরও চার জায়গায় পৃথকভাবে দাবানলের সৃষ্টি হয়েছে।
প্যালিসেড অঞ্চলে বহু হলিউড স্টারের বাড়ি। বেন অ্যাফলেক, টম হ্যাঙ্কস, ম্যান্ডি মুররা এখানে থাকেন। মুরকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে। মার্ক হামিল এবং জেমস উডকেও বাড়ি ছাড়তে হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়িও এখানে। তাকেও বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হ্যারিস এ মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে নেই।
মার্কিন অভিনেতা বিলি ক্রিস্টালের বাড়ি দাবানলে ছাই হয়ে গেছে। সেই যন্ত্রণা ব্যক্ত করতে গিয়ে বিলি লিখেছেন, “অ্যানিস ও আমি ১৯৭৯ সাল থেকে আমাদের এই বাড়িতে থাকতাম। আমরা এখানে আমাদের সন্তান এবং নাতি-নাতনিদের বড় করেছি। আমাদের ঘরের প্রতিটি ইঞ্চি ভালোবাসায় ভরে ছিল। এখন সেসব পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু সুন্দর স্মৃতি তা তো কেড়ে নেওয়া যায় না। আমাদের মন যন্ত্রণায় ভরে উঠেছে। তবু আমাদের সন্তান এবং বন্ধুদের ভালবাসায় আমরা এই ভয়াবহ সময় পার করবো।”
লস অ্যাঞ্জেলেসের মেয়র জানিয়েছেন, আগুনের কারণে বায়ু দূষণের পরিমাণ বাড়তে শুরু করেছে, তাই সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন তিনি।
এই আকস্মিক ভয়াবহ পরিস্থিতির জন্য ইটালি সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ড জো বাইডেন। বুধবার বিকালে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি পুলিশ, দমকলবাহিনী ও উদ্ধারকারী দলের সঙ্গে দেখা করে দাবানল নিয়ন্ত্রনের সর্বোচ্চ চেষ্টার কথা বলেছেন। মার্কিন প্রশাসন যথাযথভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবে। ত্রাণের ঘোষনা করেছেন তিনি।
X- হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে, বাইডেন লিখেছেন, “দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে এবং অবস্থা পুনর্গঠনে সহায়তা করার জন্য আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু আমরা এও জানি অবস্থা স্বাভাবিক হতে দীর্ঘ রাস্তা পেরোতে হবে। যতদিন আমাদের প্রয়োজন ততদিন আমাদের সরকার এখানে এভাবেই মানুষের পাশে থাকবে।”
উপ রাষ্ট্রপতি কামালা হ্যারিস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, ক্যালিফর্নিয়ার এই ভয়াবহ দাবানলে ক্ষয়ক্ষতি দেখে আমি মর্মাহত। আমি প্রার্থনা করছি আমার নগরবাসীদের জন্য। প্রাথমিক ভাবে স্কুল, কলেজ, বাড়ি থেকে সাধারণ মানুষেরা বীরত্বের সঙ্গে এঁকে অপরকে উদ্ধার করেছেন। সে জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এই মুহূর্তে প্রতেক নাগরিকের সুরক্ষার দায়িত্ব আমাদের। আপনারা সুরক্ষিত এলাকায় থাকুন। আমি এবং প্রেসিডেন্ট বাইডেন আপনাদের একা হতে দেবো না, আমরা পাশে আছি আপনাদের। আমরা ইতিমধ্যে দাবানল দমন করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা, ত্রাণ ও অন্যন্য ব্যবস্থা করেছি আমরা।”
অন্যদিকে হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম ক্যালিফোর্নিয়ার দাবানলের ঘটনায় জো বাইডেনকে এক হাত নিয়ে বলেছেন, আগামীতে এধরণের পরিস্থিতি মোকাবিকার জন্য কোনো পরিকাঠামো রেখে যাচ্ছেন না বাইডেন। এমনকি প্রাকৃতিক সম্পদ জলের অভাবের কথাও বলেছেন তিনি।
❤ Support Us







