Advertisement
  • এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
  • আগস্ট ৩০, ২০২২

আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানাল পাকিস্তান। ত্রানব্যবস্থা নড়বড়ে, জীবিকাহীন বানবাসীরা উদ্বাস্তু।

পাকিস্তানের বন্যা পরিস্থিতি ভয়াবহ। হাজারেরও বেশি মানুষ জলে ভেসে প্রাণ হারিয়েছেন। ক্ষয়ক্ষতি আগের সব রেকর্ডকে অতিক্রম করেছে।

আরম্ভ ওয়েব ডেস্ক
আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানাল পাকিস্তান। ত্রানব্যবস্থা নড়বড়ে, জীবিকাহীন বানবাসীরা উদ্বাস্তু।

চিত্র সংগৃহীত

পাকিস্তানের বন্যা পরিস্থিতি ভয়াবহ। হাজারেরও বেশি মানুষ জলে ভেসে প্রাণ হারিয়েছেন। ক্ষয়ক্ষতি আগের সব রেকর্ডকে অতিক্রম করেছে। খাদ্যের অভাবে ধুঁকছেন বানবাসীরা। ত্রানব্যবস্থা নড়বড়ে। যোজনা দপ্তরের মন্ত্রী আহবান ইকাবাল বলেছেন, অদূর ভবিষ্যতে ভয়াবহ খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। বন্যা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে তাঁর পুর্ঙ্গগঠনে অন্তত বছর লাগবে।

পাকিস্তানী সংবাদ সংস্থা জিইও নিউজ মন্ত্রীর বিবৃতির উল্লেখ করে বলেছে, হাজার হাজার বেলুচিস্তান, পশ্চিম সীমান্ত প্রদেশে জল এসে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশেকে ডুবিয়ে দেয়। চড়াই উৎরাহ ভূস্থল। বর্ষায় নদীগুলো উন্মাদের চেহারা নেয়। লোকালয়, চাষের জমি, নগর জীবন বিধ্বস্ত করে দেয়। আন্তর্জাতিক সাহায্য ছাড়া এহাই নাই। এমনিতেই সঙ্কটে ঘেরা দেশ। অর্থভাণ্ডার শূন্য। ঘরোয়া উৎপাদন স্তব্ধ। এরই মধ্যে বন্যার দৃষ্টান্তহীন উপদ্রবে জীবিকার পথ স্তব্ধ। ঘোর সঙ্কট। বহির্বিশ্বের মানবিক মুখ পাশে দাঁড়ালে বিপদ খানিকটা লঘু হবে।

উল্লেখ করা দরকার, সাম্প্রতিক বন্যায় পাকিস্তানে মারা গেছেন, অন্তত ১.১৩৬ জন। জুন থেকে এ পর্যন্ত আহতের সংখ্যা ১৬৩৪। ক্ষতিগ্রস্ত ৩ কোটি ৩ লক্ষ। জাতীয় বিপর্যয় দপ্তরের সূতের উল্লেখ করে এ খবর দিয়েছে এ.এন.আই।


❤ Support Us
error: Content is protected !!