- দে । শ
- জুলাই ২১, ২০২৩
কৈলাশে সড়ক নির্মাণের কাজ শুরু। সেপ্টেম্বরেই হতে পারে যাত্রা সূচনা
চলতি বছরেই পুণ্যার্থীদের জন্য কৈলাশ পর্বতে যাওয়ার রাস্তা খুলে যেতে পারে। বিদেশ দপ্তর সূত্রে জানা যাচ্ছে, তিব্বতের মানস সরোবর পর্যন্ত পাবর্ত্য এলাকায় সড়ক নির্মাণের কাজ বেশ ভালো গতিতেই চলছে । সব ঠিক থাকলে সেপ্টেম্বর মাস থেকেই ভারতের তীর্থযাত্রীরা সেখানে যেতে পারবেন। কোভিড অতিমারীতে দীর্ঘ সময় বন্ধ ছিল কৈলাশ দর্শন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আবার সেখানে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
কৈলাশ তিব্বতে। সে কারণে বিদেশ মন্ত্রক এই সফরের আয়োজন করে। সাধারণত প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাস যাত্রা শুরু হওয়। গন্তব্যে পৌঁছাতে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে। কৈলাশ যাওয়ার অন্যতম যে পথটি রয়েছে তা হল লিপুলেখ পাস। বর্ডার রোড অর্গানাইজেশনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তরাখণ্ডেড় কুমায়ুন পার্বত্য অঞ্চল থেকে ভারত -তিব্বত সীমান্ত অবস্থিত এই গিরিপথ দিয়েই সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে। আর তা নির্বিঘ্নে শেষ হলেই কৈলাশ যেতে আর কোনো বাধা থাকবে না। প্রসঙ্গত, ভারত সরকারের হীরক প্রকল্পের আওতায় এই রাস্তা কাটার চলছে।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, কৈলাশ শিবের আবাসস্থল। কোভিড পূর্ব সময় পর্যন্ত প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রীসেখানে যেতেন। তিব্বতের মানস সরোবরের তীরে অবস্থিত এ জায়গায় যাওয়া খুব সহজ নয়। কঠোর কিছু বিধি নিষেধ মানতে হয়।যেমন- পূর্ণ শারীরিক সুস্থতা,২৫ বা তার কম বডি মাস ইনডেক্স ইত্যাদি। ৭০ এর বেশি বয়সী হলে তিনি সেখানে যেতে পারেন না। তাই নতুন রাস্তা তৈরিতেও কৈলাশ যে খুব সুগম হয়ে উঠবে কিনা তা বলা আপাতত কঠিন।
❤ Support Us





