- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৩, ২০২৫
সোনমার্গে টানেল উদ্বোধন প্রধানমন্ত্রীর
Delighted to be amongst the wonderful people of Sonamarg. With the opening of the tunnel here, connectivity will significantly improve and tourism will see a major boost in Jammu and Kashmir. https://t.co/NQnu19ywpi
— Narendra Modi (@narendramodi) January 13, 2025
উদ্বোধনের আগেই ওমর আবদুল্লাহ ট্যানেল পরিদর্শনে গিয়েছিলেন। গুরুত্বপূর্ণ সুড়ঙ্গপথ সম্পূর্ণ করার জন্য কর্মকর্তাদের প্রশংসা প্রকাশ করেছেন। জনসমাবেশের স্থানে গিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করেছেন। সংবেদনশীল এলাকায় প্রধানমন্ত্রী মোদির তাঁর ভাষণ দেন এবং আনুষ্ঠানিকভাবে টানেলের উদ্বোধন করেন। ভাষণে জম্মু ও কাশ্মীরের সোনমার্গের জি-মোড় টানেলের কাছে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো সাতজন শ্রমিককে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগাযোগের ব্যবস্থার উন্নতির জন্য তৈরি হওয়া এই টানেল নির্মাণে জড়িত প্রকৌশলী ও শ্রমিকদের লক্ষ্য করে ২১ অক্টোবর হামলা চালানো হয়েছিল। মারা গেছিলেন ৭ জন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কাশ্মীর জুড়ে কেন্দ্রীয় নিরপত্তা বাহিনীর পাশাপাশি জন্মু-কাশ্মির পুলিশ ও সেনাবাহিনির বিশেষ দল মোতায়েন করা হয়েছে। শ্রীনগর-লেহ মহাসড়কের মধ্যে এই ৬.৪ -কিমি দীর্ঘ টানেলটি সারা বছরই সোনামার্গকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে রাখবে। কাশ্মীর উপত্যকাকে লাদাখের সাথে সংযুক্ত করার প্রচেষ্টায় এটি একটি বড় মাইলফলক। জন্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তাঁর ভাষণে রাজ্যের সার্বিক উন্নয়নের কথা বারবার তুলে ধরে বলেছেন, “২৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুড়ঙ্গপথ শ্রীনগর এবং সোনামার্গের মধ্যে বিশেষ সংযোগ স্থাপন করবে। আগামী পাঁচ বছরে, আমরা সোনামার্গকে ‘শীতকালীন ভ্রমণ গন্তব্য’ হিসাবে গড়ে তোলার জন্য পূর্ণ প্রচেষ্টা করব, যেমন আমরা গুলমার্গকে করেছি।”
সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৬৫০ ফুট উচ্চতায় অবস্থিত এই সুড়ঙ্গপথ নির্মাণে ২ হাজার ৭০০ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। কাশ্মীরের জোজিলা পাসও আগামী কয়েক বছরের মধ্যে খুলে যাবে । লাদাখের সঙ্গে শ্রীনগরের পথের দূরত্ব অনেকখানি কমে যাবে। খুশির আবহাওয়ায় মেতেছেন স্থানীয় বাসিন্দারা। কাশ্মীরের অবস্থা এবার বদলে যাবে বলে আশায় বুক বাঁধছেন। পর্যটন বাড়লে এলাকায় কর্মসংস্থানের সুযোগ হবে। উন্নত হবে প্রতিরক্ষা ব্যবস্থা। লাদাখের সীমান্ত অঞ্চলে সেনাদের প্রয়োজনীয় সামগ্রী, অষুধপত্র খুব সহজেই পৌঁছানো যাবে।
I am eagerly awaiting my visit to Sonmarg, Jammu and Kashmir for the tunnel inauguration. You rightly point out the benefits for tourism and the local economy.
Also, loved the aerial pictures and videos! https://t.co/JCBT8Ei175
— Narendra Modi (@narendramodi) January 11, 2025
তাহলে কি বিজেপির পোড় খাওয়া নেতারা কাশ্মীরে তাঁদের সংগঠন মজবুত করতে উন্নয়নকেই হাতিয়ার হিসাবে বেছে নিয়েছেন? বদলে যেতে চলেছে ‘ভূস্বর্গে ভয়ংকর’ ধারণা?
❤ Support Us








