Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৪, ২০২৫

আইএমডির ১৫০ তম প্রতিষ্ঠা দিবসে বিশেষ ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ প্রধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
আইএমডির ১৫০ তম প্রতিষ্ঠা দিবসে বিশেষ ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ প্রধানমন্ত্রীর

আইএমডি ভারতের বৈজ্ঞানিক যাত্রার প্রতীক। দেশের আবহাওয়া দফতরের ১৫০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাষণে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিশেষ দিনটির উদযাপনে প্রকাশ করা হয়েছে একটি ডাকটিকিট এবং মুদ্রা ।

মঙ্গলবার নতুন দিল্লির ভারতমন্ডপমের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারত উন্নত বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে আইএমডির দীর্ঘ যাত্রার সাথী হয়ে। এই ১৫০ বছর উদযাপন শুধুমাত্র দেশের আবহাওয়া বিভাগের যাত্রা নয়, আমাদের দেশে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির যাত্রা,” বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিতে গবেষণা এবং উদ্ভাবনে ‘নতুন ভারত’ এর মেজাজ রয়েছে। আইএমডি শুধুমাত্র কোটি কোটি ভারতীয়দের সেবাই করেনি বরং ভারতের বৈজ্ঞানিক যাত্রার অনন্য প্রতীক হয়ে উঠেছে।

১৫০ বছরের উদযাপনে বিশেষ ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশের পাশাপাশি, আইএমডি জাতীয় আবহাওয়া অলিম্পিয়াডের আয়োজন করেছে। এতে দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। পাশাপাশি ভারতকে সবরকম আবহাওয়া এবং জলবায়ুর উপযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্য এদিন ‘মিশন মৌসম’ এর সূচনা করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের লক্ষ্য হলো, আবহাওয়া বিষয়ক অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি ও ব্যবস্থাপনার বিকাশ, উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুমন্ডলের পর্যবেক্ষণ।আবহাওয়ার স্থিতিস্থাপকতা এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজনের জন্য এদিন প্রধানমন্ত্রী ‘আইএমডি ভিশন ২০৪৭ নথি’ প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছে – আবহাওয়ার পূর্বাভাস, আবহাওয়ার ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন প্রশমনের পরিকল্পনা। প্রধানমন্ত্রী মোদি ভাষণে বলেছেন, উন্নত প্রযুক্তির আধুনিক পরিকাঠামো যেমন ডপলার ওয়েদার রাডার, স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন, রানওয়ে ওয়েদার মনিটরিং সিস্টেম এবং জেলাভিত্তিক বৃষ্টিপাত পর্যবেক্ষণের জন্য স্টেশনের সংখ্যা বহুগুণ বেড়েছে।

মকর সংক্রান্তি উপলক্ষে, প্রধানমন্ত্রী মোদি আনন্দ প্রকাশ করে বলেছেন যে, আইএমডি একই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল যেটি তার প্রিয় উৎসব। এপ্রসঙ্গে তিনি বলেন, “১৯৭৫ সালে, ১৫ জানুয়ারী মকর সংক্রান্তি উপলক্ষে প্রতিষ্ঠিত হয়েছিল আইএমডির। আমরা সবাই ভারতে মকর সংক্রান্তির গুরুত্ব জানি। আমি গুজরাট থেকে এসেছি এবং আমার প্রিয় উৎসব ছিল মকর সংক্রান্তি। আজ, গুজরাটের মানুষ তাদের ছাদে যায় এবং যখন আমি গুজরাটে ছিলাম, আমিও তাই করতাম। আজ সূর্য মকর রাশিতে প্রবেশ করে, এই প্রক্রিয়াটিকে বলা হয় ‘উত্তরায়ণ'”

এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!