Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৩০, ২০২৩

ভোটের মুখে ৪ রাজ্যে ৬ দিনে ৮টি কর্মসূচি নরেন্দ্র মোদির

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটের মুখে ৪ রাজ্যে ৬ দিনে ৮টি কর্মসূচি নরেন্দ্র মোদির

২০২৪ লোকসভা নির্বাচনের আগে  পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ভোট প্রচারের সেমিফাইনাল।  বিজেপির জন্য কোথাও ক্ষমতায় প্রত্যাবর্তনের লড়াই, কোথাও সরকার পরিবর্তনের লড়াই। আর এই লড়াইয়ে কংগ্রেসকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কেন্দ্রের শাসক দলের মুখ ৫৬ ইঞ্চি বুকের ছাতির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেমিফাইনালের এই মহারণে নরেন্দ্র মোদি হয়ে উঠেছেন বরাবরের মতোই বিজেপির  “ব্রহ্মাস্ত্র” । তাই ৭৫ বছরের এই প্রবীণ রাজনৈতিক নেতা নরেন্দ্র মোদিকে পুরোদস্তুর ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই যে বিজেপির মুখ, সেটা আগেই স্পষ্ট করে দিয়েছে বিজেপি। এবার প্রধানমন্ত্রী পুরোপুরি নেমে গেলেন প্রচারের “মহারণে”। আগামী ৬ দিনে দেশের ৪ রাজ্যে ৮টি আলাদা আলাদা কর্মসূচিতে অংশ নেবেন মোদি। কখনও তাঁকে দেখা যাবে তেলেঙ্গানার জনসভায় আবার কখনও দেখা যাবে ছত্তিশগড়ের নির্বাচনী প্রচারের বর্ণাঢ্য শোভাযাত্রা। আগামী ৬ দিন মোদি কার্যত বিজেপির “প্রচারযন্ত্র” হয়েই কাজ করবেন। যদি প্রশ্ন করেন কার নির্দেশে? তবে এর উত্তর করোও নির্দেশে নয়, নিজের ইচ্ছেয়, কেননা তিনিই এখন ভারতের এবং বিজেপি মুখ বলে নিজেকে তুলে ধরছেন।

শনিবার থেকেই শুরু হল দেশের চার ভোটমুখী রাজ্যে প্রধানমন্ত্রীর মেগা নির্বাচনী সফর। চলবে আগামী বুধবার পর্যন্ত। শনিবার ছত্তিশগড়ের বিলাসপুরে ‘পরিবর্তন যাত্রা’র পর কলেজ গ্রাউন্ডে ‘পরিবর্তন মহাসঙ্কল্প’ সভায় বক্তৃতা দিলেন মোদি। রবিবার তেলঙ্গানার মেহবুবনগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি হায়দরবাদে সভা করবেন তিনি। ২ অক্টোবর মোদি যাবেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রচারে। গোয়ালিয়রে একটি সভা করার পর চলে যাবেন কংগ্রেস শাসিত রাজস্থানে। সেদিনই চিতৌরগড়ে প্রচার কর্মসূচি আছে প্রধানমন্ত্রীর।

বিজেপি জানে,  রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা— এই  চার রাজ্যেই বিজেপি এবার কঠিন লড়াইয়ের মুখে। ছত্তিশগড় ও রাজস্থানে কংগ্রেস ক্ষমতায়। মধ্যপ্রদেশে আবার দীর্ঘ প্রতিষ্ঠানবিরোধিতার সঙ্গে লড়তে হচ্ছে বিজেপিকে। আবার তেলেঙ্গানায় মূল লড়াই কংগ্রেস এবং বিআরএসের। তবে বিজেপি সেরাজ্যে ভাল ফল করবে বলে আশা প্রধানমন্ত্রীর। তাই কোনও ঝুঁকি না নিয়ে সেমিফাইনালে সব রাজ্যে জয়ী হয়ে ২-২৪-এর ফাইনাল নির্বাচনে বাজিমাত করতে এখনই ময়দানে নেমে পড়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!