- দে । শ
- মার্চ ৪, ২০২৫
বন্যপ্রাণী সংরক্ষণে জামনগরে নতুন কেন্দ্রের উদ্বোধন, ভান্তারা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের জামনগরের ভান্তারা প্রাণী উদ্ধার কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে প্রায় ১.৫ লাখ উদ্ধারকৃত, বিপন্ন প্রাণী রয়েছে। সেখানে ২০০ টিরও বেশি হাতি, ৩০০ র বেশি বড় মাংসাশী প্রাণী এবং ১,২০০ টিরও বেশি সরীসৃপ রয়েছে। প্রকৃতির মাঝে একান্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
রবিবার জামনগরে ভান্তরা পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটে তিন দিনের সফরে ছিলেন প্রধানমন্ত্রী। ওই সংরক্ষণ কেন্দ্রে । সেখানে প্রায় ১.৫ লাখ উদ্ধারকৃত, বিপন্ন প্রাণী রয়েছে। সেখানে ২০০ টিরও বেশি হাতি, ৩০০ র বেশি বড় মাংসাশী প্রাণী এবং ১,২০০ টিরও বেশি সরীসৃপ রয়েছে। প্রকৃতির মাঝে, বিভিন্ন প্রজাতির প্রাণীর সঙ্গে একান্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এরপর ভান্তারা বন্যপ্রাণী হাসপাতাল পরিদর্শন করেন। ওই হাসপাতালে পশুপাখিদের জন্য এমআরআই, সিটি স্ক্যান এবং আইসিইউ সহ বিভিন্ন সুবিধা রয়েছে। হাসপাতালে ওয়াইল্ডলাইফ অ্যানেস্থেশিয়া, কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোস্কোপি, ডেন্টিস্ট্রি, ইন্টারনাল মেডিসিন ইত্যাদি সহ একাধিক বিভাগ রয়েছে। নরেন্দ্র মোদীর দর্শনের সময়েই হাসপাতালের এমআরআই রুমে একটি এশিয়াটিক সিংহের এমআরআই করা হচ্ছিল,অপারেশন থিয়েটারে গাড়ির ধাক্কায় আহত চিতাবাঘের অপারেশন চলছিল, তিনি সে সবই পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর এই সংরক্ষণ কেন্দ্রটির প্রাকৃতিক বাসস্থান পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁকে গোল্ডেন টাইগার, স্নো লেপার্ড আর একটি সার্কাস থেকে উদ্ধার করা চারটি স্নো টাইগারদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। উদ্ধার হওয়া চিম্পাঞ্জিদের সঙ্গে কিছু সময় কাটান। হঠাৎ করে একটি ওরাংওটাং দেখতে পেয়ে উচ্ছ্বসিত হন তিনি। এরপর দীর্ঘ সময় ধরে ডুবন্ত জলহস্তি আর কুমির পর্যবেক্ষণ করেন। পাশাপাশি অকাপি দেখার সুযোগ হয় তাঁর। জেব্রাদের মাঝে হাঁটেন, উটপাখি আর রাইনো বাচ্চাকে নিজে হাতে খাওয়ান খাওয়ান। একটি বড় পাইথন, দুই মাথাওয়ালা সাপ, দুই মাথাওয়ালা কচ্ছপ দেখার দুর্লভ অভিজ্ঞতা হয় নরেন্দ্র মোদির।
এই কেন্দ্রে উদ্ধার করা প্রাণীগুলিকে এমন জায়গায় রাখা হয় যাতে তারা তাদের প্রাকৃতিক আবাসস্থলের পরিবেশ ফিরে পায়। এখানকার মূল সংরক্ষণ উদ্যোগের মধ্যে রয়েছে এশিয়াটিক সিংহ, তুষার চিতা, এক শিংওয়ালা গণ্ডার রক্ষা। প্রধানমন্ত্রী ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, কর্মীদের সঙ্গে কথা বলে, খুঁটিনাটি বিষয়ে খোঁজ নেন। ৩ দিনের গুজরাত সফরে গিয়েছেন মোদী। রবিবার সন্ধ্যায় সোমনাথ মন্দির পরিদর্শন করেন তিনি। সেখানে গিয়ে শিবমন্দিরে প্রার্থনা করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর রিলায়েন্স জামনগর শোধনাগার কমপ্লেক্সে অবস্থিত বন্যপ্রাণী সংরক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র ‘ভান্তারা’ পরিদর্শনে যান। গুজরাত বন বিভাগ কর্তৃক পরিচালিত বনভবনে রাত্রিযাপন করেন প্রধানমন্ত্রী।
❤ Support Us







