Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুলাই ২০, ২০২৩

অবশেষে মণিপুর নিয়ে মুখ খুললেন মোদি। নির্যাতিতাদের জন্য দুঃখপ্রকাশ, দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের আশ্বাস

আরম্ভ ওয়েব ডেস্ক
অবশেষে মণিপুর নিয়ে মুখ খুললেন মোদি। নির্যাতিতাদের জন্য দুঃখপ্রকাশ, দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের আশ্বাস

মণিপুরের সার্বিক হিংসা নিয়ে এখনও মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সংসদের বাদল অধিবেশনের আগে প্রধানমন্ত্রী মণিপুরে মহিলার ওপর মধ্যযুগীয় বর্বরতার পর প্রধানমন্ত্রী মুখ খুললেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এই ঘটনা প্রসঙ্গে বলেন,”আমি জাতিকে আশ্বস্ত করতে চাই, কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না। আইন সর্বশক্তিমান। নিজের পথে আইন চলবে। মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে তা কখনও ক্ষমা করা যাবে না। এই ঘটনা দেশের মুখকে ম্লান করে দিয়েছে। কোনও সভ্য সমাজ এই ঘটনা বরদাস্ত করে না। কোনও ভাবেই এই ঘটনা বরদাস্ত করা হবে না। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক কঠোরতম শাস্তি দেওয়া হবে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে আমার কথা হয়েছে, মুখ্যমন্ত্রীকে কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছি।” প্রধানমন্ত্রী এদিন মনিপুরের বববরোচিত ঘটনা প্রসঙ্গে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, “মা, বোনেদের সম্ভ্রম রক্ষায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কঠোর আইনি পদক্ষেপ করতে হবে। মা,বোনেদের ইজ্জত রক্ষায় সমস্ত রকম রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যবস্থা নিতে হবে। রাজস্থান হোক বা মণিপুর, বা ছত্তিশগড়… দেশের যে কোনও জায়গায়, মা,বোনেদের ইজ্জত রক্ষায় রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। কোনও দোষীদের ছাড় দেওয়া হবে না। মণিপুরের এই দুই মহিলার সঙ্গে যা ঘটেছে তা কোনওভাবেই সভ্য সমাজ মেনে নেয় না, এটা লজ্জার।” এদিকে ঘটনার ৭৭দিন পর এই ভিডিও ভাইরাল হতেই ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ ধরেছে। সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল হওয়া অত্যাচারের ভিডিওটি কেন্দ্র সরাতে আদেশ দিয়েছে।

প্রসঙ্গত , ৪ মে মণিপুরে ঘটে যাওয়া এই ঘটনার পর প্রায় আড়াই মাস মণিপুরের পুলিশ, প্রশাসন, মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন সেই প্রশ্ন তুলে সরব হয়েছে কংগ্রেস। এদিকে মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, “আদালতে এই অপরাধীদের ফাঁসির আর্জি জানাবে তাঁর রাজ্যের সরকার।” স্মৃতি ইরানি ইতিমধ্যেই মণিপুরের মুখ্যমন্ত্রীকে এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন। কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হচ্ছে, প্রধানমন্ত্রী “বেটি বাঁচাও বেশি পড়াও”, স্লোগান দেন। আর বিজেপি শাসিত মণিপুরে মেয়েদের সম্মান এই জায়গায় নামিয়ে এনেছে বিজেপি?

এদিকে ঘটনার ৭৭দিন পর তিন মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো এবং গণধর্ষণের মামলায় মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো সরাতে আদেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে সরকারের বক্তব্য, বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তাই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় আইন মেনে সবাইকে চলতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!