- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১০, ২০২৫
জননেতারও ভুল হয় ! ভগবান নই, আমিও মানুষ। প্রথম পডকাস্টে নিজের বক্তব্যই খণ্ডালেন মোদি
নিখিল কামাথের ‘পিপল বাই ডাব্লুউটিএফ’ পডকাস্টে প্রধানমন্ত্রী মোদি। ইতিমধ্যে শো’য়ের ট্রেলার প্রকাশিত হয়েছে। সেখানেই মোদির ‘ভগবান নই, আমিও মানুষ’ বক্তব্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
২০১৪ সালে মোদির প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। বিরোধিদের বরাবর অভিযোগ ছিল মোদি কোনো সাংবাদিক সম্মেলন করেন না। সরকারের ব্যর্থতা ঢাকতে ও কঠিন প্রশ্নের উত্তর না দিতে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হওয়া এড়িয়ে যান। নির্বাচনের আগে পছন্দের সাংবাদিকদের, আগে থেকে তৈরি করা প্রশ্নোত্তর করেন বলেও অভিযোগ আছে। অক্ষয় কুমারের সঙ্গে তাঁর ইন্টারভিউ নিয়ে আজো সমালচনা হয়। এবার জেরেধার সংস্থার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের পডকাস্ট পিপল বাই ডাব্লুউটিএফ’ এ এবার বিশেষ অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি সেই পডকাস্টের ট্রেলার প্রকশিত হয়েছে। সেখানে হালকা মেজাজে মোদি।
ট্রেলারের শুরুতেই দেখা যায়, প্রধানমন্ত্রী মোদি তাঁর প্রথম পডকাস্ট নিয়ে একটু চিন্তিত। হালকা মেজাজে বলেন, ‘এটাই আমার প্রথম পডকাস্ট। জানি না, কেমন হবে।’ উতরে নিখিল কামাথ বলেন, “আপনার সামনে বসে কথা বলছি। আমি বেশ নার্ভাস। এটা আমার জন্য খুব কঠিন আকতা ইন্টারভিউ।’ তবে ট্রেলারের একটি অংশ এই মুহুর্তে ভাইরাল, যেখানে প্রধানমন্ত্রী মোদিকে বলতে দেখা যায় , ‘‘গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি একটি ভাষণে অসংবেদনশীল মন্তব্য করেছিলাম ৷ আমার ভুল হয়েছিল ৷ আমিও মানুষ, ভগবান নই ৷’’ লোকসভা ভোটের আগে মোদি বলেছিলেন, তিনি ঈশ্বরের কৃপাধন্য। তাঁকে কিছু কাজ দিয়েই পৃথিবীতে পাঠানো হয়েছে। তা সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে কাজ করে যেতে হবে। আরও বলেছিলেন, ‘মা যতদিন বেঁচে ঝিলেন আমার মনে হত হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পরে নানা রকম অভিজ্ঞতা থেকেই আমি নিশ্চিত আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। আমার শক্তি আমি কোনো জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি।’ তিনি আরও বলেছিলেন, ঈশ্বর তাঁকে দিয়ে কাজ করাতে চান। তাই ঈশ্বরই তাঁকে এই শক্তি দিয়েছেন। তবে এই পডকাস্টে কী প্রসঙ্গে মোদি একথা বলেছেন তা পরিষ্কার নয়।
অন্যদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ মোদির এই নতুন বক্তব্যকে ব্যঙ্গ করে বলেছেন, এখন পডকাস্টে প্রধানমন্ত্রী দাবি করছেন তিনি মানুষ, তাঁরও ভুল হতে পারে। অথচ মাস কয়েক আগে তিনি নিজেকে ঈশ্বরের প্রেরিত দূত বলে দাবি করেছিলেন। এটা ষ্পষ্ট যে নিজের ভাবমূর্তির ক্ষতি মেটাতে তিনি এখন নরম সুরে গাইছেন।”
This from a man who proclaimed his non-biological status just eight months back. This is clearly damage control pic.twitter.com/hBPp5QJl0Y
— Jairam Ramesh (@Jairam_Ramesh) January 10, 2025
এই পডকাস্ট নিয়ে নিখিল জানিয়েছেন, তিনি চান রাজনীতি ও এন্টারপ্রেনারশিপের মধ্যে যোগসূত্র স্থাপন করতে। কথোপকথনের এক অংশে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, তরুণরা যদি রাজনীতিতে আসতে চায়, তাঁদের জন্য কী পরামর্শ দেবেন ? “এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত। এমন মানুষ যারা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয় বরং মিশন নিয়ে আসে।” নিজের খারাপ হিন্দির জন্য কামাথ ক্ষমা চাইলে, মোদি বলেন ‘হাম দোনোকি অ্যায়সে হি চলেগি।’ মানে আমাদের এরকম কথোপকথন হলেই চলবে। দুজনের আলোচনায় বারবার ঘুরে ফিরে আসে মোদির রাজনৈতিক জীবনের কথা। প্রধানমন্ত্রী হিসাবে দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতার কথা। নিজের রাজনীতি সম্পর্কে ধারণা প্রসঙ্গে নিখিল বলেন, ‘আমাদের বরাবর শেখানো হয়েছে যে রাজনীতি একটা নোংরা খেলা।’ উত্তরে মোদি বলেন, ‘যদি আপনি সত্যিই সেটা বিশ্বাস করতেন, তবে তো আজ আমাদের এই আলোচনাটাই হতো না।’
পডকাস্টে মোদিকে বিশ্বে চলমান যুদ্ধ সম্পর্কেও প্রশ্ন করা হয়, এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি বলেন, এই সংকটের সময়ে আমরা ক্রমাগত বলে আসছি যে আমরা নিরপেক্ষ নই। তিনি বলেন, ‘আমি প্রতিনিয়ত বলছি যে আমি শান্তির পক্ষে।’ আকর্ষনীয় এই ট্রেলার প্রকাশ হতেই হৈ চৈ পড়ে গিয়েছে সবমহলে। কবে পুরো পডকাস্ট সামনে আসবে? ভিডিওর একদম শেষে জানানো আছে, খুব তাড়াতাড়ি পর্বটি প্রকাশিত হবে।
❤ Support Us






