Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ৩১, ২০২২

একা নও তোমরা, কোভিডে মা-বাবা হারানো ৪ হাজার শিশুকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
একা নও তোমরা, কোভিডে মা-বাবা হারানো ৪ হাজার শিশুকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী

করোনায় মা-বাবা হারানো পড়ুয়াদের পাশে দাঁড়াতে পিএম-কেয়ারস তহবিল থেকে অর্থ সাহায্যের কথা আগেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী । নরেন্দ্র মোদি বললেন, শিশুদের জন্য পিএমকেয়ার্স তহবিল থেকে যে বরাদ্দ করা হয়েছে, সেটা আমাদের আগামী প্রজন্মের সোনালি ভবিষ্যৎ সুনিশ্চিত করবে। তাঁর নিজের হাতে লেখা চিঠি পৌঁছে গিয়েছে ৪ হাজার শিশু-কিশোরের কাছে। যাতে তিনি লিখেছেন, ‘এই প্রকল্প তোমাদের শুধু তোমাদের স্বপ্ন দেখতে নয় বরং স্বপ্নপূরণেও সাহায্য করবে।’

পড়ুয়াদের একাত্মতার বার্তা দিতে তাঁর নিজের পরিবারে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার কথাও চিঠিতে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। মোদি বলেছেন, ‘প্রায় এক শতাব্দী আগেও একইভাবে মহামারীর কবলে পড়েছিল গোটা বিশ্ব। তখনই মাতৃহারা হন, আমার মা। মানে আমার দিদাকে হারান আমার মা। আমার মা এতটাই ছোট ছিলেন যে দিদার মুখটাও মনে ছিল না তাঁর। আমার মা নিজের মা’কে ছাড়াই গোটা জীবনটা কাটিয়ে দিয়েছেন। ভাব তো আমার মা কীভাবে জীবন কাটিয়েছেন। তাই আমি আজ বুঝতে পারি তোমাদের কতটা উৎকণ্ঠা হচ্ছে। তোমাদের হৃদয়ে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে । যতদিন মা-বাবা ছিল, তাঁরাই তোমাদের বলে দিত কোনটা ভাল, কোনটা খারাপ। এখন তোমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। ওই শূন্যতা আর কেউ পূরণ করতে পারবে না। কিন্তু তোমাদের পরিবার হিসাবে আমি আশ্বস্ত করতে চাই, এই লড়াইয়ে তোমরা একা নও। গোটা দেশ তোমাদের সঙ্গে আছে।’

উল্লেখ্য, পিএম কেয়ারস তহবিল থেকে কোভিডে অনাথ শিশুদের বছরে ২০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হচ্ছে । ২৩ বছর বয়স পূর্ণ হলে এককালীন ১০ লক্ষ টাকাও দেওয়া হবে তাদের । উচ্চশিক্ষার জন্য বছরে আড়াই লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত সাহায্যও করা হবে ।


❤ Support Us
error: Content is protected !!