Advertisement
  • ক | বি | তা
  • ফেব্রুয়ারি ১৩, ২০২২

সমাপতনের দিকে

দেবনাথ সুকান্ত
সমাপতনের দিকে

চিত্র: নির্মাল্য নাগ

প্রতিটি কান্না আজ মৃত্যুময়ী ক্ষণিক উদ্ভাস
সমুদ্রের দিকে হেঁটে যাওয়া অমরতা
সামান্য বালি কয়েকটা নুড়ি
সংকীর্তনের বোল কানে
একটা অসাম্য থেকে একটা সমাপতনের দিকে

তাহলে আমি
আমার কি কোনো মুক্তি নেই

আমার অন্তর্জলী
যাকিছু নিমজ্জমান তার সাথে
একটা বিন্দুর স্থায়িত্ব কি দাবি করে
নীল জ্যোৎস্নার আকাশ দাবি করে

দ্বিধাবিভক্ত সার্থের মাঝে তুমি এই হেঁটে এসে
দুটো রাস্তা দেখাবে
ভাবছিলাম

আমি হেঁটে যাবো অনন্ত রাত্রির মাঝ দিয়ে, যার কোনো ক্ষমা নেই মায়া নেই দরদ নেই

ভাবছিলাম
জিজ্ঞেস করবে, খেয়েছো কিছু দুপুরে

 


❤ Support Us
error: Content is protected !!