Advertisement
  • ক | বি | তা রোব-e-বর্ণ
  • অক্টোবর ৫, ২০২৫

প্যালেস্তাইনের কবিতা

সুদীপ্ত চট্টোপাধ্যায়
প্যালেস্তাইনের কবিতা

চিত্রকর্ম : কৃষ্ণা সামারাও কুলকার্ণি

নিমা হাসান


অনুবাদ – সুদীপ্ত চট্টোপাধ্যায়

 
স্বপ্ন 

 
যখন তুমি আমাকে আমার ভয়ের কথা জিজ্ঞেস করো,
আমি সেই কফি বিক্রেতার মৃত্যুর কথা বলি,
আমার সেই স্কার্টের কথা
যেটা একটা তাঁবুর ছাদ হয়ে গেছিলো,
আমার বিড়ালের কথা বলি,
যাকে ফেলে এসেছি একটা ছিন্নভিন্ন শহরে,
তার ডাক রোজ আমার মাথার ভেতরে বাজে,
আমি একটা বড়ো মেঘ চাই
যে বৃষ্টি হতে পারে না,
আমি একটা এরোপ্লেন চাই
যার থেকে টফি ছড়িয়ে পড়ে,
আমি একটা রঙিন দেওয়াল চাই,
যেখানে আমি একটা শিশুর ছবি আঁকবো যার বাহু উন্মুক্ত,
যার মুখে হাসি,
এসবই আমার তাঁবুঘরের স্বপ্ন,
আমি একরাশ সাহস জড়ো করে
তোমাকে ভালোবাসবো,
আমার স্বপ্নে দুহাত বাড়িয়ে লাফিয়ে পড়বে সেই লম্বা বাড়িগুলো –
যেগুলো আর নেই,
আমি স্বীকার করি
আমি ভালো আছি,
তবু তোমাদের অনুরোধ –
আমাকে বার বার আমার স্বপ্নের কথা জিজ্ঞেস করো,
আর জিজ্ঞেস করো আমার ভয়ের কথা।
 

♦–♦•♦–♦♦–♦•♦–♦


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!