- ক | বি | তা রোব-e-বর্ণ
- আগস্ট ২, ২০২৬
দুটি কবিতা
যুদ্ধক্ষেত্র থেকে
যুদ্ধের চওড়া রং ঘৃণা
ঝুলি থেকে বেরোয় রাক্ষস
মানুষের ভীত চলাফেরা
উন্মুক্ত সাপের ফোঁসফোঁসতাদের সন্ত্রস্ত কথালাপ
দৃষ্টিতে সতর্ক বিদ্যুল্লতা
কোথাও গোলার শব্দ দুরে
কোথাও আগুন লোলুপতাতবু ধৈর্য একান্ত সম্বল
যেভাবে ঢালুতে ওকগাছ
টিকে থাকে শিকড় জড়িয়ে
আর পাতারা শিখেছে নাচঅলিভ রঙের ট্রাক থামে
সেনারা মুহূর্তে নেমে আসে
গুলি আর পালটা গুলি চলে
আহত নিহত শুয়ে ঘাসেযারা জেতে কিংবা যারা হারে
তাদের ঘুমের মধ্যে কারও
যুদ্ধবিজয়ের স্বপ্ন নেই
বাঁচতে চায়, বাঁচতে চায় আরও।
দেশপ্রেমকথা
দেশ এক যুদ্ধের প্রান্তর
পরিত্যক্ত ভূমির মতন
মাইন পুঁতেছি চারদিকে
বুকে প্রতিশোধ প্রতিক্ষণএই দেশ নিঃশব্দ পথিক
বসে আছে নির্জন প্রান্তরে
কোথাও যাওয়ার নেই তার
সামনের দিগন্ত গেছে সরেকী হবে তোমার যদি জানো
কোথাও যাওয়ার নেই আর
নাকি বিচ্ছেদ বেদনা ভুলে
নিজেকে জাগাবে পুনর্বার ?নিজেকে নির্মিত করি, এসো
যুদ্ধ হত্যা অপমান নয়
এত কেন অনুভূতিহীন
হবে আজ তোমার হৃদয় ?সব বিচ্ছেদের উপশম
খুঁজেছিল কোথাও মিলন
খুঁজে দ্যাখো কেউ কি এখনও
মনে মনে হিংসাপরায়ণ ?♦—♦•♦—♦ ♦—♦•♦—♦
❤ Support Us








