- ক | বি | তা রোব-e-বর্ণ
- অক্টোবর ২৬, ২০২৫
খুকু
চিত্রকর্ম: সোমনাথ হোর
এই একাকিত্ব থেকে আমাদের দূরত্ব নেই,
দুজনের অশ্রু বুকের ভেতর জমতে থাকে
কেউ টের পায় না
খুকু তুমি যতই দূরে যাও না কেন
আমি তোমাকে ধরে রাখবো
যদি রূপান্তরিত হয়েও ফিরে আস
আমরা আবার অনিঃশ্বেষ চল্লিশ উদযাপন করব
সরব মহিমায়
ঘরের প্রতিটি অঙ্গে তোমার স্পর্শ
নিঃশ্বাসের উষ্ণতা
মুর্হুমুহু আমি গ্রহণ করছি
একলা যখন বসে থাকি
প্রতিটি কামরা কিছু না কিছু বলছে
আমি শক্ত হাতে খাট চেপে ধরি
আমি গৌতম,
আমি পোক্ত-স্মৃতির উপাসক
আমি তন্ময়,
আমি ফিরে আসি তোমার কাছে
একান্তে, নিঃশব্দে চরণে
♦–♦♦–♦♦–♦
❤ Support Us








