Advertisement
  • ক | বি | তা রোব-e-বর্ণ
  • জুন ১২, ২০২২

বসতবাটি

নাসির ওয়াদেন
বসতবাটি

অলঙ্করণ: দেব সরকার

আমাদের নিজস্ব বসতবাটিটাটি নেই
হিংসার সুলুক যানে উড়ে বেড়াই
আমাদের কোনো ঘরদোর ছিল না
থাকতে নেই, মাথার চুল ছিঁড়ে ওড়াই

দাঁতের বদলে নরুন দিয়ে খাল কেটে
ফুলেল জোৎস্না-পর্বে কুমির ঢোকে
ক্রিম জমানো অ্যান্টিবডির ওপর
সুখানুভূতিতে, আবেগে, অন্যরকম সুখে

ঠাম ছিল, ঠাঁই ছিল না তাদের জন্যে
হন্যে হয়ে চাদরে লুকিয়ে ফেলি চাঁদ
আগুন-পোড়া মুখ দিয়ে পুড়িয়েছি
বসতবাটি,পোড়ালাম বোমারু বিমান

অ-শোকের ফোয়ারায় বেমিশেল রঙ মেখে
বসতবাটির উল্টো গলিতে মৃত্যুর ছায়া দিয়েছি এঁকে

 

 


কবি পরিচিতি: বীরভূমের রঘুনাথপুর গ্রামে কবি নাসির ওয়াদেন এর জন্ম।প্রকাশিত কবিতাগ্রন্থ অন্ধকার কুরুক্ষেত্র খোঁজে,  বিবর্ণ বৃষ্টি ভেজা দাগ, বুক ছুঁয়েছি নগ্ন রাতে, প্রিয় ফুল ও অভিমানী ইচ্ছেরা, কোকিল ডাকলেই বসন্ত আসে । গল্পগ্রন্থ , অথবা অন্য পৃথিবী। ২০১৩এ সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন “কাঞ্চিদেশ সাহিত্য ” পুরস্কার।


 

 


❤ Support Us
error: Content is protected !!