- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৪, ২০২৫
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের আয়ের ২.১১ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত
জঙ্গি দমন অভিযানের মাঝেই বুধবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় সন্ত্রাসবাদের আয় হিসেবে চিহ্নিত ২.১১ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা জমির পরিমাণ ২ কানাল এবং ১২ মারলা।
বান্দিপোরা জেলার ওয়াটাপোরায় ইশফাক আহমেদ ভাটের ১ কানাল ৯ মারলা জমি বাজেয়াপ্ত করা হয়েছে। আইনের বিভিন্ন ধারায় সন্ত্রাসবাদের অর্থে এই অবৈধ সম্পত্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। ওই মুখপাত্র আরও জানিয়েছেন, চান্দাজি গ্রামে জামিল আহমেদ খানের ১ কানাল এবং ১.৫ মারলা জমিও বাজেয়াপ্ত করা হয়েছে। আলুসা গ্রামে মঞ্জুর আহমেদ দারের আলুসা ২ মারলা জমিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সম্পত্তিগুলিকে ‘সন্ত্রাসবাদের আয়’ হিসাবে চিহ্নিত করা হয়েছে, যা জেলায় সন্ত্রাসী কার্যকলাপকে সহায়তা এবং প্রচারে জড়িত থাকার অভিযোগে যুক্ত।
বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ২৫ নম্বর ধারার জমি অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যারা দেশের ভেতরে কিংবা বাইরে থেকে সন্ত্রাসবাদকে সমর্থন করছে, এই পদক্ষেপ তাদের জন্য একটা কড়া বার্তা। সম্প্রতি দক্ষিণ কাশ্মীর এবং চেনাব উপত্যকায় পুলিশ সন্ত্রাসী অভিযুক্ত এবং সন্দেহভাজনদের বাড়িও বাজেয়াপ্ত করেছে।
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অর্থে তৈরি সম্পত্তি বাজেয়াপ্ত অবশ্য এই প্রথম নয়। মাসখেনেক আগেও কুপওয়ারায় হিজবুল মুজাহিদিনের এক সন্ত্রাসীর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোলাম রসুল শাহ, মূলত কুপওয়ারার চান্দিগাঁও এলাকার বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে এই অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা এবং সহায়তা করার জন্য সক্রিয়ভাবে জড়িত ছিল। বর্তমানে সীমান্তের ওপারে রয়েছে গোলাম রসুল। আইনি পদক্ষেপের অংশ হিসেবে তার ৫ কানাল ও ৩ মারলা জমি বাজেয়াপ্ত করা হয়। চলতি বছরের জানুয়ারিতে কিশতওয়ার জেলায় পাকঅধিকৃত কাশ্মীরের ১১ জন সন্দেহভাজন সন্ত্রাসীর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। অভিযুক্তরা বেশ কয়েক বছর ধরে পলাতক।
❤ Support Us







