Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২১, ২০২৫

পিছিয়ে গেল কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান, কেন্দ্রের সঙ্গে বৈঠক এগিয়ে আনার আবেদন

আরম্ভ ওয়েব ডেস্ক
পিছিয়ে গেল কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান, কেন্দ্রের সঙ্গে বৈঠক এগিয়ে আনার আবেদন

প্রতিবাদী কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের সোমবার ১০১ জন কৃষকে নিয়ে দিল্লিতে ২১ শে জানুয়ারী পদযাত্রা করবার কথা। তা আপাতত স্থগিত করার ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারকে ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে আইনের দাবি নিয়ে আলোচনা নির্দিষ্ট তারিখের আগে করার আহ্বান জানিয়েছেন। .

কিষান মজদুর মোর্চার আহ্বায়ক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কেন্দ্রকে চণ্ডীগড়ের পরিবর্তে ১৪ ফেব্রুয়ারির আগে দিল্লিতে বৈঠক করার আহ্বান করা হয়েছে। আমাদের আগেই ঘোষণা করেছিলাম যে, আগামী ২১ জানুয়ারি ১০১ জন কৃষক দিল্লির দিকে যাবে। এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং উভয় ফোরাম কেন্দ্র সরকারকে আরো সময় দেওয়ার জন্য ২৬ জানুয়ারি পর্যন্ত এটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি আরো বলেছেন, ‘ আমরা ২৬ জানুয়ারী এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব… বৈঠকের তারিখ এগোনো আমাদের শর্ত নয়, তবে আমরা সরকারকে অনুরোধ করছি যাতে শীঘ্রই নয়াদিল্লিতে বৈঠক করা যায়।’

এর আগে, কৃষকেরা বলেছিলেন যে তাঁরা ২১ থেকে ২৬ তারিখ পর্যন্ত দিল্লিতে মিছিল করবে। তাঁদের অভিযোগ কেন্দ্রীয় সরকার কৃষকদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেছে। আলোচনার জন্য কেন্দ্রের প্রস্তাব সত্ত্বেও, অনশনকারী কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়াল এমএসপি আইন প্রণীত না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার গভীর রাতে তিনি চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন। তাঁর শারীরিক অবস্থা এখনো সংকটজনক।

২৬ নভেম্বর থেকে অনশনে থাকা ক্যানসার রোগী ডালেওয়ালের অনশনের ৫৬ দিন পূর্ণ হয়েছে। চিকিত্‍সকেরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সরকার শনিবার চণ্ডীগড়ে কৃষক সংগঠনগুলির সাথে আলোচনা করবে বলে জানায়ু। এরপর ১২১ জন বিক্ষোভকারী কৃষক রবিবার তাদের আমরণ অনশন শেষ করেছে।

যুগ্মসচিব প্রিয়া রঞ্জনের নেতৃত্বে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের আধিকারিকদের একটি প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় ডাল্লেওয়ালের সাথে দেখা করেন এবং সম্মিলিত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। বিগত ১১ মাস ধরে খানাউড়ি সীমান্তে অবস্থানে রয়েছেন প্রতিবাদী কৃষকরা। নভেম্বরের শেষ থেকেই কৃষকেরা শম্ভু সীমানা থেকে দফায় দফায় দিল্লির উদ্দেশে মিছিল করে এগোনোর চেষ্টা করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করেছিল। এলাকায় জারি হয়েছিল ১৬৩ ধারা। এবার আন্দোলনের গতিপ্রকৃতি নয়া মোড় নিয়েছে।

প্রসঙ্গত দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে আগামী ৫ ফেব্রুয়ারি। ফল প্রকাশ ৮ ফেব্রুয়ারি। প্রটোকল অনুযায়ী এক সপ্তাহ সরকার গঠন সংক্রান্ত কাজ চলবে। এর মধ্যে কেন্দ্র সরকার যদি কৃষকদের সাথে বৈঠকের তারিখ না এগিয়ে আনেন, তাহলে কী করবেন কৃষকেরা সেই প্রশ্নই উঠছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!