Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২২, ২০২৫

অস্তিত্বহীন বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন ২০ মাস ধরে, পাঞ্জাবে আপ মন্ত্রীর বিরুদ্ধে খোঁচা বিজেপির

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্তিত্বহীন বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন ২০ মাস ধরে, পাঞ্জাবে আপ মন্ত্রীর বিরুদ্ধে খোঁচা বিজেপির

মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নেতৃত্বাধীন পাঞ্জাব সরকারের মন্ত্রী কুলদীপ ধালিওয়াল বিগত ২০ মাস ধরে এমন এক বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন, যার কোনো অস্তিত্বই নেই। বিভাগে না ছিল কোনো কর্মী ছিল, বিভাগীয় কাজকর্ম নিয়ে না হয়েছে কোনো বৈঠক। আপ সরকারের বিরুদ্ধে এ নিয়ে কঠাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি । গত শুক্রবার প্রকাশিত এক সরকারি বিবৃতি হতেই তোলপাড় রাজ্য রাজনীতির আঙিনা।

পাঞ্জাবে সরকারি এক বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই তোলপাড় রাজ্য রাজনীতির আঙিনা। সেই গেজেট নোটিফিকেশন অনুযায়ী দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নেতৃত্বাধীন পাঞ্জাব সরকারের মন্ত্রী কুলদীপ ধালিওয়াল বিগত ২০ মাস ধরে এমন এক বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন, যার কোনো অস্তিত্বই নেই। বিভাগে না ছিল কোনো কর্মী ছিল, বিভাগীয় কাজকর্ম নিয়ে না হয়েছে কোনো বৈঠক। আপ সরকারের বিরুদ্ধে বিজেপি কঠাক্ষ ছুঁড়ে দিয়েছে। গত শুক্রবার প্রকাশিত এক সরকারি বিবৃতি হতেই তোলপাড় রাজ্য রাজনীতির আঙিনা। সেখানে বলা হয়েছে, মন্ত্রীকে বরাদ্দ করা ‘প্রশাসনিক সংস্কার’ বিভাগের কোনো অস্তিত্ব নেই। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ, ধালিওয়াল এখন থেকে শুধুমাত্র অনাবাসী ভারতীয় বিষয়ক বা এনআরআই অ্যাফেয়ার্সের বিভাগ দেখাশোনা করবেন। উল্লেখযোগ্যভাবে, ৫ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অবৈধ অভিবাসীদের অমৃতসরে ফেরত পাঠানো নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন পাঞ্জাবের এনআরআই বিষয়ক মন্ত্রী।

পাঞ্জাব সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে ‘মন্ত্রীদের মধ্যে মন্ত্রক বরাদ্দ সংক্রান্ত পূর্ববর্তী পঞ্জাব সরকারের বিজ্ঞপ্তির আংশিক পরিবর্তনে, ধালিওয়ালকে আগে বরাদ্দ করা প্রশাসনিক সংস্কার বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরটির বর্তমানে আর অস্তিত্ব নেই। এদিকে , যে বিজ্ঞপ্তি পাঞ্জাব সরকারের তরফে প্রকাশ করা হয়েছে, সেখানে ধালিওয়ালের মন্ত্রক অ্যামেন্ড করা নিয়ে নির্দেশ এসেছে খোদ মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের তরফে। নির্দেশ কার্যকর হয়েছে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি থেকে। ২০২২ সালের মার্চ মাসে পাঞ্জাবে আপ সরকার গঠন করার পরে, ধলিওয়ালকে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ বরাদ্দ করা হয়েছিল। ২০২৩ সালের মন্ত্রিসভা রদবদলের সময়, ধলিওয়ালকে কৃষিমন্ত্রী হিসাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবং প্রশাসনিক সংস্কারের সাথে এনআরআই বিষয়ক দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০২৪ সালেব ফের মন্ত্রীসভার রদবদল হয়, কিন্তু ধালিওয়ালের দায়িত্বের কোনো পরিবর্তন হয় নি। এতদিন পর জানা গেল, আসলে তাঁর দায়িত্বে থাকা ২ টি বিভাগের মধ্যে ১টির কোনো অস্তিত্বই নেই।

এ নিয়ে মান সরকারকে তীব্র নিশানা করেছে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, ‘ কল্পনা করুন বিগত ২০ মাস ধরে মুখ্যমন্ত্রীও জানতেন না যে, একজন মন্ত্রী অস্তিত্বহীন বিভাগ চালাচ্ছেন।’ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়াও এএপি সরকারের নিন্দা করেছেন। তিনি X-হ্যান্ডেলে লিখেছেন, ‘ এই ঘটনায় আপনি পাঞ্জাব সরকারের করুন অবস্থা কল্পনা করতে পারেন। এটি বুঝতেই যদি তাঁদের ২০ মাস লেগে যায়, তাহলে ওঁরা রাজ্য পরিচালনা করবে কীভাবে? অরবিন্দ কেজরিওয়াল একজন চালিয়াত, যাকে মানুষের কাছ থেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল’

শিরোমণি আকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদলও এ নিয়ে পাঞ্জাব সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ করেছেন, ‘এই সব ঘটছে কারণ সরকার পরিচালনায় মন্ত্রীদের কোনও ভূমিকা নেই। বর্তমান সরকার দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে পরিচালিত হয়।’ কুলদীপ ধলিওয়াল ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে আজনালা আসন থেকে জিতেছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!