Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১, ২০২৫

নতুন বছরের উপহার পূর্বস্থলীতে কচিকাঁচাদের জন্য পার্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
নতুন বছরের উপহার পূর্বস্থলীতে কচিকাঁচাদের জন্য পার্ক

নতুন বছরের উপহার হিসাবে প্রত্যন্ত এলাকার কচিকাঁচাদের জন্য খুলে দেওয়া হল নতুন এক শিশুউদ্যান। পূর্বস্থলী ১ ব্লকের উত্তর শ্রীরামপুর এলাকায় এক মনোরম উদ্যান পেয়ে খুশি এলাকার শিশুরা। মন্ত্রী স্বপন দেবনাথের বিধায়ক উন্নয়ন তহবিলের সাড়ে ৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি এই উদ্যান শিশুদের জন্য সাজানো-গোছানো হওয়ায় খুশি অভিভাবকরাও। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ, উপপ্রধান স্বপন ঘোষ প্রমুখ।
পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় এর আগে আরও দুটি পার্ক তৈরি করা হয়েছে। যদিও উত্তর শ্রীরামপুর এলাকার মত প্রান্তিক এলাকায় কোনও পার্ক না থাকায় এলাকার অভিভাবকরা শিশু উদ্যানের দাবি জানান। সেই কথা ভেবে,শিশুদের আনন্দদানে, খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে ও পার্কমুখী করতে নতুন শিশু উদ্যান তৈরির উদ্যোগ নেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বছরখানেক আগে তার কাজও শুরু হয়। এলাকার প্রাক্তন প্রধান তথা সমাজসেবী কালীকিংকর করের স্মরণে এই পার্কের নামকরণ করা হয়েছে। প্রায় ৪ কাঠা জায়গার উপর গড়ে ওঠা এই উদ্যানে শিশুদের খেলাধুলার জন্য লাগানো হয় দোলনা, স্লিপার সহ খেলাধূলার নানা সামগ্রী বসানো হয়েছে। লাগানো হয়েছে বিভিন্ন ধরনের গাছ। মন্ত্রী জানান, ‘কচিকাঁচাদের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে গ্রামীণ এলাকায় এই পার্কটি তৈরি করা হয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও তারা যাতে পারদর্শী হয়ে ওঠে সেই লক্ষ্যেই এই উদ্যোগ।’


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!