Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ২৪, ২০২৫

পাঁচটি বিদ্যালয়কে নিয়ে পঠন মেলা

আরম্ভ ওয়েব ডেস্ক
পাঁচটি বিদ্যালয়কে নিয়ে পঠন মেলা

পাঁচটি স্কুলকে নিয়ে পূর্বস্থলীর মিনাপুর স্কুল প্রাঙ্গণে বসল পঠন মেলা। মেলার উদ্দেশ্য, শিশু পড়ুয়ারা দেখে-দেখেই শিখবে, নিজে- নিজে পড়বে, অন্যের পড়া শুনে উত্তর দেবে। এর ফলে শিশু সৃজনশীল হয়ে উঠবে। সংস্কৃতিমনস্ক হবে। রাজ্য শিক্ষা আলোচনা ও কার্ডিয়লজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার উদ্যোগ পূর্বস্থলী চক্রের মিনাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে একদিনের এই ‘পঠনমেলা’র সূচনা করেন পূর্বস্থলী কলেজের অধ্যাপক ফিরোজ আলি খান। মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, গোকর্ণ প্রাথমিক বিদ্যালয়, ফলহরি প্রাথমিক বিদ্যালয়, দোগাছিয়া প্রাথমিক বিদ্যালয় ও মুদাফফর প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পঠনপাঠনের উন্নতিকল্পে নতুন ভাবনা নিয়ে, শিশুদের সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগাযোগ স্থাপনের মাধ্যমে পঠনপাঠনের মানোন্নয়নের উদ্দেশ্যেই এই মেলার আয়োজন বলে জানালেন মিনাপুর স্কুলের প্রধানশিক্ষক প্রসেনজিৎ সরকার। বক্তব্য, কুইজ প্রতিযোগিতা, সৃজনশীল লেখা, ছবি দেখে বিষয় অনুধাবন করার পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!