- দে । শ
- এপ্রিল ৩, ২০২৫
নিকাশি খাল বুজিয়ে নির্মাণ, মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের বাসিন্দাদের
বিস্তীর্ণ এলাকার নিকাশি খাল বুজিয়ে নির্মাণের নালিশ পূর্বস্থলীর চুপিতে। প্রতিবাদ জানিয়ে ও অবিলম্বে ব্যবস্থা গ্রহণের লিখিত আবেদন জানিয়ে কালনার মহকুমা প্রশাসনের দ্বারস্থ এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দা বিশ্বনাথ দত্ত বলেন, ‘মহকুমাশাসকের কাছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যাবতীয় নথি-সহ আবেদন করেছি। আশা রাখি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জল ধরো, জল ভরো কর্মসূচিকে মান্যতা দিয়ে জলাশয় বুজিয়ে বেআইনি নির্মাণ বন্ধ করে নিকাশি খালটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।’
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত কার্যালয় লাগোয়া কাষ্ঠশালী থেকে চুপী যাওয়ার রাস্তা লাগোয়া প্রায় ৬ কিমি দীর্ঘ নিকাশি নালা দিয়ে বৃষ্টির জল থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের বাড়িতে ব্যবহৃত জল নিকাশ হত। অভিযোগ, কিছুদিন ধরে কয়েকজন মিলে ওই নালা বুজিয়ে দোকান ও বাড়িঘর তৈরি করছে। এর ফলে বৃষ্টির জল ও গৃহস্থালির জল নিকাশের কাজ বাধাপ্রাপ্ত হবে। নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে।
❤ Support Us






