- ক | বি | তা রোব-e-বর্ণ
- জুলাই ১৬, ২০২৩
মাটি অথবা ঈশ্বর
চিত্র: এম এফ হুসেন
গায়ের কাদামাটি থেকে চন্দনের গন্ধ ।
এসো ।
এখানে মাথা নামিয়ে এসো । এখন
ফসলেরা ঘুমোচ্ছে । লতায় পাতায়
সুড়সুড়ি দিচ্ছে দধিমঙ্গল ফুল ।
বুঝে সুঝে পা ফেলো ।
ঐখানে গানের সুর করছে ন্যাজঝোলা পাখি;
লালা দিয়ে ঝরছে খঞ্জনির শব্দ ।
মাটির ওপর শস্যের পা-
মাথা রাখো ওর পায়ে ।
মাটি অথবা ঈশ্বর স্বর্গের কাছাকাছি
ওদেরছুঁয়ে থেকো । বিশল্যকরণী ।
❤ Support Us








