- ক | বি | তা রোব-e-বর্ণ
- জানুয়ারি ২২, ২০২৩
কবিতা
চিত্র১ রবীন মণ্ডল
প্রচ্ছন্ন
ফিরব বলেও ফেরা হয়নি ,অন্ধকারে চৌহদ্দি…
চাওয়াতে মিশেছিল ,আলতামিরার প্রত্ন নারীর স্তব
প্রথম পুরুষ শিকারের বুনো গল্প
তখন কী, এভাবেই প্রগলভ বাতাসে কেঁপেছিল
বাতিদানের আগুন ?
আজও শ্মশান কালীর সামনে দাঁড়িয়ে সাজাই অসম্ভবের স্তব…
ডানাওয়ালা মেঘনারীর হাত ধরে উড়ে যাই
প্রকৃষ্ট পর্বতের শিথানে
ফেরা হয়নি বলেই , প্রগাঢ় শঙ্খের ভেতর
লুকিয়ে পড়েছি, কম দামি মুক্ত দানা…
অথচ আজও ভেঙে দেখলে না, আমার শম্বুক ওম
♣♦♣ ♣♦♣ ♣♦♣ ♣♦♣
❤ Support Us








