- ক | বি | তা রোব-e-বর্ণ
- আগস্ট ৬, ২০২৩
গুচ্ছ কবিতা
চিত্র: কৃষণ খান্না। শিরোনাম: গান্ধীজির মৃত্যু সংবাদ
মহাত্মা
কে আর আহত ? কে কখনো কি মৃত, আর কখনো ধর্ষিত
কিছুতেই যায় আসে না কারণ ব্রাহ্মণ সব সংস্কারী তাদের
নারী শরীরের জন্য লাঞ্ছনা বরাদ্দ তারা উত্তরে পশ্চিমে
বেশ হিন্দু বড়ো হিন্দু সুযোগ পেয়েছে আর গর্ভ ফাটায়
ভালো করে খোঁজ নাও মহাত্মা নামের কেউ ও জাতির নয় ।
বানো
হাতে সোর্ড জিভে রক্ত ঝোলে
নেতা কিন্তু এমনই শয়তান
হয় যে তা ইতিহাসে লেখা

চিত্র: কৃষন খান্না। শিরোনাম: সান্ধ্য পাঠ
আমিনি
মরে যাওয়া সহজ ব্যাপার
কেউ খুব রেগে যেতে পারে
কী কারণে রেগে যেতে পারে
তার ব্যাখ্যা আলাদা আলাদা
তবু ওই বানানো ঘোমটা
ভালো না লাগলে পরবি না
ভালো না লাগলে কেউ বাপ
নয় যে তা ট্র্যাডিশনে আছে
♦–♦♦–♦♦–♦
❤ Support Us








