- ভা | ই | রা | ল
- অক্টোবর ১৭, ২০২৫
ভাইরাল প্রধানমন্ত্রীর সিভি, হর্ষ গোয়েঙ্কার পোস্ট ঘিরে হইচই
আরপিজি এন্টারপ্রাইজেসের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা বুধবার সোশ্যাল মিডিয়ায় এক হালকা মেজাজের পোস্ট শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এক্স-এ তিনি একটি পোস্ট করেন, যেখানে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্মিত বায়োডাটা বা সিভি। গোয়েঙ্কা পোস্টটিতে লেখেন— “What a bio data!”
পোস্টটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে চর্চা ও হাস্যরসের ঝড় বয়ে যায়। ছবিতে দেখা যায়, একটি নিখুঁত রেজুমে-ধাঁচের বিন্যাসে মোদির জীবনের বিভিন্ন তথ্য সাজানো হয়েছে। শুরুতেই রয়েছে জন্মতারিখ ও জন্মস্থান, তারপর তাঁর রাজনৈতিক জীবন— ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী এবং ২০০১ থেকে ২০১৪ পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের উল্লেখ।
What a bio data! pic.twitter.com/F7PD4pVubp
— Harsh Goenka (@hvgoenka) October 15, 2025
সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো ‘Personal Achievements’ বা ব্যক্তিগত অর্জন শিরোনামটি, যেখানে প্রতিটি পয়েন্টের পাশে লেখা রয়েছে — শূন্য (NIL)। অর্থাৎ,
কেলেঙ্কারি: শূন্য
ছুটি: শূন্য
পরিবারের সদস্যকে সুবিধা প্রদান : শূন্য
নির্বাচনে পরাজয়: শূন্য
আদালতে ক্ষমা প্রার্থনা: শূন্য
এই অংশের নিচেই উদ্ধৃত করা হয়েছে একটি সাহসী উক্তি — “Most popular leader in the world.”
অন্যদিকে, ‘Professional Achievements’ বা পেশাগত সাফল্য অংশে মোদির শাসনকালকে প্রশংসায় ভরিয়ে তোলা হয়েছে। সেখানে বলা হয়েছে,
গুজরাটকে আদর্শ রাজ্যে পরিণত করা, অনুচ্ছেদ ৩৭০ বিলোপ, রাম মন্দির নির্মাণ, ডিজিটাল ইন্ডিয়া ও UPI বিপ্লবের সূচনা,
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, CAA আইনের মাধ্যমে প্রতিবেশী দেশের নির্যাতিত হিন্দুদের নাগরিকত্ব প্রদান, নকশাল দমন, বুলেট ট্রেন ও বন্দে ভারত প্রকল্পের সূচনা, ভারতকে উৎপাদনশীল শক্তিধর দেশে পরিণত করা, সার্জিক্যাল স্ট্রাইক ও চিনা আগ্রাসনের মোকাবিলা, আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ জানানো এবং বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধি।
হার্শ গোয়েঙ্কার এই পোস্টে একদিকে যেমন রসিকতা ও প্রশংসা মিশে রয়েছে, তেমনি এটি নেটিজেনদের মধ্যে রাজনৈতিক আলোচনাও উসকে দিয়েছে।
❤ Support Us








