- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৮, ২০২৫
সইফ আলি খানের ওপর আক্রমণের ঘটনায় মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার আরো এক
পুলিশের তরফে এখনো ধৃত ব্যাক্তিই মূল অভিযুক্ত কি না, নিশ্চিত করা হয়নি। এর আগেও শুক্রবার বান্দ্রা থেকে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হলেও, পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সইফ আলি খানকে ছুরিকাঘাতের ঘটনায় মধ্যপ্রদেশ থেকে একজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। গত ১৭ জানুয়ারি রাতে বান্দ্রা এলাকায় নিজের বাসভবনে আক্রমণের শিকার হন। দুষ্কীর্তি এলোপাথাড়ি ছুড়ি চালিয়ে ক্ষতবিক্ষক করে পতৌদির নবাবকে। লীলাবতী হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। এই ঘটনায় পুলিশ একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া মূল অভিযুক্ত অধরাই ছিল। শুক্রবার বান্দ্রা থেকে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হলেও, জিজ্ঞাসাবাদের পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মুম্বাই পুলিশের বিশেষ তদন্ত দল অভিযুক্তের সন্ধানে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছিলেন। আশঙ্কা করা হচ্ছে ট্রেনে করে অন্য রাজ্যে পালিয়ে গেছে আততায়ী ব্যক্তি। এবার মধ্যপ্রদেশ থেকে আরেক সন্দেহভাজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করবার জন্য বান্দ্রা থানায় নিয়ে আসা হচ্ছে। সইফ আলি খানকে আক্রমণ মামলায় তাঁর কোনো ভূমিকা আছে কি না তদন্ত করছে পুলিশ।
অন্যদিকে, বান্দ্রায় সইফের বাড়ির সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে সন্দেহভাজন অভিযুক্তকে সিঁড়ি দিয়ে অভিনেতার বাড়িতে ঢুকতে দেখা যায়। পরে বান্দ্রা রেলস্টেশনের সিসিটিভিতেও তাকে দেখা গেছে। মুম্বাই পুলিশ ওই ব্যক্তির ছবি সমস্ত রাজ্যের গোয়ান্দা বিভাগকে পাঠাচ্ছে।
শুক্রবার রাতে বান্দ্রা থানায় সাইফের স্ত্রী ও অভিনেত্রী কারিনা কাপুর খান তার বক্তব্য রেকর্ড করিয়েছেন। এই মামলায় মুম্বাই পুলিশ এখনো ১৫ জনের বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। তার মধ্যে রয়েছেন খান পরিবারের কর্মী এবং বাড়ির সাহায্যকারী ব্যক্তিরা। লীলাবতী হাসপাতাল থেকে জানানো হয়েছে, সইফের শারীরিক অবস্থায় উন্নতি হয়েছে। একাধিক সফল অস্ত্রোপচার করা হয়েছে। ২-৩ দিনের মধ্যেই মুক্তি পাবেন অভিনেতা।
❤ Support Us








