Advertisement
  • দে । শ
  • আগস্ট ২৫, ২০২৫

ফি বর্ষায় জলমগ্ন স্কুল, সমাধান চাইতে রাস্তা অবরোধ পড়ুয়াদের

আরম্ভ ওয়েব ডেস্ক
ফি বর্ষায় জলমগ্ন স্কুল, সমাধান চাইতে রাস্তা অবরোধ পড়ুয়াদের

স্কুলের শ্রেণিকক্ষ, বারান্দা, স্কুল ঢোকার রাস্তা জলমগ্ন। সেই জলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে সাপ। ফি-বর্ষায় এমনই সমস্যার সম্মুখীন হতে হয় কালনার নন্দগ্রাম প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের। স্কুল কর্তৃপক্ষ এই সমস্যা বিভিন্ন দপ্তরে জানিয়েছে। কোনো ফল না হওয়ায় স্কুল লাগোয়া এসটিকেকে রোড অবরোধও করেছে স্কুলের খুদে পড়ুয়ার দল ও তাদের অভিভাবকরা। পথ অবরোধে শামিল হয়েছেন স্কুলের শিক্ষকরাও।

ববি দেবনাথ নামে এক অভিভাবকের দাবি, ‘টানা বৃষ্টি হলেই স্কুলের ভিতরে জল ঢুকে যায়। জল নামতে দু’তিন দিন সময় লাগে। আর তার ওপর সেই জলে সাপও দেখা গিয়েছে।’ অভিভাবকদের ক্ষোভ, ‘স্কুলের দেওয়ালে ফাটল। টালির চাল ভাঙা। যে কোন মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় করে।’ স্কুলের প্রধানশিক্ষক গৌতম কুমার সাহা বলেন, ‘প্রতি বছরের এই সমস্যা নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েছি। কিন্তু কোনো ফল হয়নি। আমরা স্থায়ী সমস্যার সমাধান চাইছি।’ স্কুলের পড়ুয়া ছিল ৫৪ জন। কমে ৪১ জনে ঠেকে। চলতি শিক্ষাবর্ষের শুরুতে গৌতমবাবু সহশিক্ষকদের নিয়ে ঘুরে ঘুরে পড়ুয়ার সংখ্যা বাড়িয়ে ৭৯ করেছেন। পরিকাঠামোর সমস্যায় সেই সংখ্যাটা আবার কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!