- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৩, ২০২৩
নিউটাউনে দোকান উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র !
নিউটাউন ঝিলপাড় অঞ্চলে রাস্তার পাশের দোকান “অবৈধ”, দাবি হিডকো-র। শনিবার এই “অবৈধ” দোকান উচ্ছেদ নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল নিউটাউন ঝিলপাড় অঞ্চলে।দোকান উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এদিন সকালে।
“অবৈধ দোকান” উচ্ছেদে গিয়ে আক্রান্ত হন সরকারি কর্মীরা। অভিযোগ বেধড়ক মার খান হিডকো এবং এনকেডিএ-র কর্মীরা। এই ঘটনায় নিউটাউন ঝিলপাড় এলাকায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে মুহূর্তে। হিডকো-র কর্মীরা দোকান ভাঙতে এলে দোকানদাররা ক্ষিপ্ত হয়ে দোকানের সামনেই আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী।
এর পর শুরু হয় মার ও পাল্টা মার। প্রথমে দোকানদারদের বিরুদ্ধে হিডকোর লোকজনকে মারধর করার অভিযোগ ওঠে। “হিডকো”-র তরফে বলা হয়, দোকান উচ্ছেদ করতে গেলে দোকানদারদের প্রতিরোধের মুখে পড়েন তাঁরা। দোকানদারদের পক্ষ থেকেও ওঠে পাল্টা অভিযোগও। মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন দোকানদাররা। ব্যবসায়ীদের অভিযোগ, তাঁদের আগাম না-জানিয়েই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। দোকান ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। রাস্তায়, দোকানের সামনেই আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন নেভানোর চেষ্টা করে পুলিশ। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। তবুও এলাকা থমথমে। এদিকে হিডকোর তরফে জানান হয়েছে আগাম সব দোকানে উচ্ছেদের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছিল উচ্ছেদের একদিন আগে। কেননা ঝিলপাড়ের এই জায়গায় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে এই দোকানগুলো চলছে। সরকারি প্রকল্পের কাজের জন্য এখন এই জায়গা ফাঁকা করতে হবে।
❤ Support Us







