Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ৬, ২০২৫

বিশ্বের সবচেয়ে বরিষ্ঠের স্বীকৃতি পেলেন ব্রাজিলের ক্যানাবারো

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বের সবচেয়ে বরিষ্ঠের স্বীকৃতি পেলেন ব্রাজিলের ক্যানাবারো

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তির স্বীকৃতি পেলেন ব্রাজিলের এক নান। জাপানের টোমিকো ইটোকার মৃত্যুর পর ১১৭ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক তালিকায় শীর্ষে উঠে এসেছেন ব্রাজিলের ইনাহ ক্যানাবারো লুকাস। এমনই জানিয়েছে বিশ্বজুড়ে সুপার সেন্টেনারিয়ানদের সন্ধান করা লংগেভিকুয়েস্ট।

ইনাহ ক্যানাবারো শৈশবে এতটাই চর্মসার ছিলেন যে, অনেকেই ভাবেননি তিনি বেঁচে থাকবেন। বিশ্বজুড়ে সুপার সেন্টেনারিয়ানদের সন্ধান করা লংগেভিকুয়েস্ট এক বিবৃতিতে ব্রাজিলিয়ান সন্ন্যাসীনিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে ঘোষণা করেছে। গতবছর ফেব্রুয়ারিতে সংস্থার পক্ষ থেকে তোলা এক ভিডিওতে, হাস্যোজ্জ্বল ক্যানাবারোকে জোকস করতে, বুনো ফুলের তৈরি ক্ষুদ্র চিত্রগুলি শেয়ার করতে এবং হেল মেরি প্রার্থনা পাঠ করতে দেখা গেছে।

দীর্ঘায়ুর রহস্য প্রসঙ্গে ক্যানাবারো বলেন, “ক্যাথলিক বিশ্বাস। আমি অল্পবয়স থেকেই সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে বড় হয়েছি। এটাই আমার দীর্ঘ জীবনের রহস্য।” ১৯০৮ সলের ৮ জুন দক্ষিণ ব্রাজিলের একটি বড় পরিবারে জন্মগ্রহণ করেন ক্যানাবারো। তাঁর প্রপিতামহ ছিলেন একজন বিখ্যাত ব্রাজিলিয়ান জেনারেল, যিনি ১৯ শতকে পর্তুগাল থেকে ব্রাজিলের স্বাধীনতার পর অশান্ত সময়কালে অস্ত্র তুলে নিয়েছিলেন।

তিনি কিশোর বয়সে ধর্মীয় কাজ শুরু করেছিলেন এবং রিও ডি জেনেইরোতে যাওয়ার আগে উরুগুয়ের মন্টেভিডিওতে দুই বছর কাটিয়েছিলেন। ক্যানাবারোর ১১০ তম জন্মদিনে তাঁকে পোপ ফ্রান্সিস সম্মানিত করেছিলেন।

লংগেভিকুয়েস্টের মতে ডিসেম্বরে জাপানের টোমিকো ইটোকার মৃত্যুর পর ক্যানাবারো সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তির খেতাব নিয়েছিলেন। তিনি এখন পর্যন্ত বেঁচে থাকা ২০তম বয়স্ক নথিভুক্ত ব্যক্তি হিসাবে স্থান পেয়েছেন। তালিকায় শীর্ষে রয়েছেন ফরাসী মহিলা জিন ক্যালমেন্ট, যিনি ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মারা গিয়েছিলেন।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!