Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১৪, ২০২৫

আশঙ্কাই সত্যি, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি

আরম্ভ ওয়েব ডেস্ক
আশঙ্কাই সত্যি, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি

আশঙ্কা একটা ছিলই সে আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়ে দাঁড়াল। মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন। বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই উত্তর-পূর্ব ভারতের অশান্ত এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত কার্যকর হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

একবছরের বেশি সময় ধরে উত্তাল মণিপুর। মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘাত এক সময় ভয়ঙ্কর আকার ধারণ করে। বিভিন্ন সময়ে দফায় দফায় বাড়ি-ঘর, পুলিশ ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হয়। বহু মানুষের মৃত্যু হয়। এখনও অনেক মানুষকে ঘর-বাড়ি ছেড়ে অস্থায়ী শিবিরে রাত কাটাতে হচ্ছে। পর্যন্ত ক্যাম্পে রাত কাটাতে হচ্ছে বহু মানুষকে। কার্ফু জারি করেও পরিস্থিতি সামাল দিতে পারেননি মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং।

অশান্ত রাজ্যকে শান্ত করতে ছুটে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দফায় দফায় বৈঠক করেন নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে। দুই সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকও করেন। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বিরোধীরা বারবার রাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছে। এমনকি তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিজের দলের বিধায়করা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসার তোড়জোর শুরু হয়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বীরেন সিং। নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে না পারায় শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনের রাস্তায় হাঁটল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাষ্ট্রপতি শাসন জারির পর গোটা রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়। যাতে অশান্তি না ছড়ায় সমস্ত বাহিনীকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!