Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৯, ২০২৫

উৎকর্ষ বাংলা প্রকল্পে এবার সুন্দরবনে স্কিল হাব

আরম্ভ ওয়েব ডেস্ক
উৎকর্ষ বাংলা প্রকল্পে এবার সুন্দরবনে স্কিল হাব

কর্মসংস্থানের নতুন উদ্যোগ শুরু হল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। বুধবার প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জে উদ্বোধন হল পশ্চিমবঙ্গ সরকারের ‘‌উৎকর্ষ বাংলা’‌ প্রকল্পের সুন্দরবন স্কিল হাব। এদিন হিঙ্গলগঞ্জের স্যাণ্ডেলবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সুন্দরবন স্কিল হাবের হিঙ্গলগঞ্জ শাখার উদ্বোধন করেন রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দপ্তরের চেয়ারম্যান পুর্ণেন্দু বসু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদাস গাঙ্গুলি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহিদুল্লা গাজি সহ বিশিষ্ট মানুষ।

স্কিল হাবের উদ্বোধন করে পূর্ণেন্দু বসু বলেন, ‘‌আমাদের রাজ্যে যা জমি আছে সে নিরিখে জনসংখ্যা বেশি। কর্মসংস্থানের সুযোগ কমছে। ফলে সবাইকে কাজ দেওয়া যাচ্ছে না। আগে চাষের কাজে অনেক মানুষ যুক্ত থাকতেন। এখন চাষের কাজেও অনেকের অনীহা তৈরি হয়েছে।’‌ তিনি বলেন, ‘‌একজন পড়ুয়া মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাস করার পরে বসে থাকছে। তার ফলে আমাদের ভাবতে হচ্ছে এই বিপুল সংখ্যক ছেলেমেয়েদের ভবিষ্যৎ কী হবে। সেই দিক থেকে রাজ্য সরকারের ‘‌উৎকর্ষ বাংলা’‌ প্রকল্প এই বেকার বাহিনীকে একটা কর্মোদ্যোগের মধ্যে নিয়ে আসা। যাতে তারা কাজ করতে শেখে, কাজের মধ্যে আসে।’‌

রাজ্যের একেবারে প্রান্তিক ব্লক হিঙ্গলগঞ্জ এলাকায় স্কিল হাবে প্রাথমিক ভাবে হস্তশিল্প, সেলাই, বিনামূল্যে কম্পিউটার শেখানো হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ রুটিরুজির তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিতেন।পরিযায়ী শ্রমিকের সংখ্যা হ্রাস এবং বেকার যুবক যুবতীদের কর্মদিশা দেখাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উৎকর্ষ বাংলা প্রকল্প চালু করেন। বর্তমানে এই প্রকল্পের সুবিধা পেয়ে স্বনির্ভর হচ্ছে বাংলার ছেলেমেয়েরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!